বাংলাদেশ-পাকিস্তানকে রোহিতদের থেকে শিক্ষা নিতে বললেন রমিজ
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও দাপটি দেখেচ্ছে ভারত। উত্তেজনায় ভরা প্রথম ওয়ানডেতে তারা জিতেছিল ১২ রানে। আর গতকাল দ্বিতীয় ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে রোহিত শর্মার দল।
এর আগে দেশের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। সব মিলিয়ে নিজ দেশে টানা রেকর্ড ৭টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল তারা। ২০০৯-১১ ও ২০১৬-১৮ সালে ৬টি সিরিজ জিতেছিল দলটি।
ভারতের এমন ধারবাহিকতায় মুগ্ধ রমিজ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং পিসিবি প্রধান বলেন, 'ভারতকে তাদের মাটিতে হারানো খুবই কঠিন। পাকিস্তানসহ উপমহাদেশের অন্য দলগুলোর জন্য এটা একটি শিক্ষার দিক।'
'কারণ পাকিস্তানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কিন্তু ফলাফল বা সিরিজ জয়ের ক্ষেত্রে ঘরের মাঠের পারফরম্যান্স ভারত দলের মতো ধারাবাহিক নয়। বিশ্বকাপের বছরে এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।'-তিনি আরও যোগ করেন।
টেস্টেও নিজ আঙিনায় ধারাবাহিকভাবে সফল ভারত। জিতেছে টানা পাঁচটি সিরিজ। আর টি-টোয়েন্টিতে তো টানা ১২ সিরিজে অপরাজিত তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!