শ্রীলঙ্কাকে নিষিদ্ধ ঘোষণা
ঝামেলাটি এফএফএসএলের নির্বাচন নিয়ে। ফিফা বিবৃতিতে জানিয়েছে, ফিফা সংবিধির ১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এফএফএসএলকে স্থগিত করা হয়েছে।
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, দেশটির ফেডারেশনে নানা সিদ্ধান্তে তৃতীয় পক্ষের অযাচিত প্রভাব রয়েছে।
ফিফা যেসব মূলনীতির ওপর ভিত্তি করে ফুটবল ফেডারেশনগুলো চালায়, তার একটি- ফুটবল ফেডারেশনের ওপর কোনও ধরনের আইনী বা সরকারি হস্তক্ষেপ থাকা যাবে না। আর সেটি ভাঙার কারণে এসেছে স্থগিতাদেশ।
ফিফা নিষেধাজ্ঞা বাতিল না করা পর্যন্ত আন্তর্জাতিক কোনো আসরে খেলতে পারবে না দলটি। এসময়ে ফেডারেশনের মেম্বারশিপ রাইটসসহ অন্যান্য সব সুবিধাও বন্ধ থাকবে। এমনকি দেশটিতে যেসব টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল সেগুলোর ভেন্যু পরিবর্তন হবে, একই সাথে যেসব টুর্নামেন্টে অংশ নেয়ার কথা সেখানেও অংশ নিতে পারবে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়