হটাৎ ফুটবলকে বিদায় জানালেন সাফ জয়ী তারকা ফুটবলার
গত ডিসেম্বরে নারী লিগে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেননি আনুচিং। সে জন্যই ক্যাম্প থেকে বাদ দেয়া হয় তাকে। ক্যাম্প থেকে বাদ পড়ার পর আনুচিং খাগড়াছড়িতে নিজের বাড়ি চলে যান। সেখান থেকেই তিনি ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নেন।
আনুচিং খেলেন স্ট্রাইকার পজিশনে। সেই পজিশনে তার প্রতিদ্বন্দ্বীও রয়েছে অনেক। কৃষ্ণা রানি সরকার, সিরাত জাহান, শামসুন্নাহাররাও খেলেন স্ট্রাইকার পজিশনে। সেখানে তারা ভালো করায় দলে আনুচিংয়ের জায়গাটা ফিকে হয়ে যায়। যার কারণেই তাকে ক্যাম্প থেকে বাদ দেয়া হয়।
এদিকে ক্যাম্প থেকে আনুচিংকে বাদ দেয়ার ব্যাপারে মেয়েদের জাতীয় দলের কোচ গোলাম রব্বানী অবশ্য কারণও দেখিয়েছেন। তিনি বলেছেন, ‘ক্যাম্প বড় হচ্ছে। নতুন নতুন মেধাবী ফুটবলার উঠে আসছে। এদের তো জায়গা করে দিতে হবে। ক্যাম্পে থাকতে হলে নিজেদের সেরাটা দিয়েই থাকতে হবে।’
তবে ক্যাম্প থেকে বাদ পড়লেই যে ফুটবল থেকে অবসর নিবেন আনুচিং তা ভাবেনি রাব্বানী। কারণ এমনও অনেক ফুটবলার আছে যারা বাদ পড়ার পর আবার দলে ফিরে ভালো ফল করেছেন। তবে সাফ গলায় রাব্বানী জানিয়ে দিয়েছে, দলে জায়গা পেতে হলে তার ভালো পারফর্ম করেই ফিরতে হবে।
গোলাম রব্বানী বলেন, ‘এখানে টিকে থাকতে হলে প্রতিযোগিতা করতে হবে। পারফরম্যান্স দেখাতে হবে। বয়সভিত্তিক দল থেকে সিনিয়র দলে ওর পজিশনে আরও অনেক ভালো মানের খেলোয়াড় আছে। তাদের সঙ্গে খাপ খাওয়াতে না পারলে, খেলায় উন্নতি করতে না পারলে তো জায়গা ছেড়ে দিতেই হবে।’
২০১৭ অনূর্ধ্ব-১৫ সাফজয়ী দলের সদস্য ছিলেন আনুচিং। তখন থেকেই আছেন জাতীয় দলের ক্যাম্পে। গত বছর নেপালে সাফজয়ী দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?