সেমিফাইনালে বার্সেলোনা
বুধবার (২৫ জানুয়ারি) রাতে বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদ। ম্যাচের প্রথমার্ধে ১০ জনে পরিণত হয়েও স্বাগতিকদের থামিয়ে রাখতে সক্ষম হয়েছিল সোসিয়েদাদ। তবে দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে দেম্বেলের গোলে শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান জায়ান্টরা।
চলতি মৌসুমে একের পর এক ম্যাচ জয় করেই যাচ্ছে বার্সেলোনা। কিছুদিন আগেই বছরের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে বার্সেলোনা। এবার লিগ কাপের সেমিতেও উঠে গেলো লেভানডফস্কি-গাভি-পেদ্রিরা।
ঘরের মাঠে প্রতিপক্ষকে কোনরকম সুযোগই দেয়নি বার্সেলোনা। পুরো ম্যাচ জুড়ে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ঠিক জালের দেখাটাই পায়নি স্বাগতিকরা।
তবে ম্যাচের ৪০তম মিনিটে বার্সা অধিনায়ক সার্জিও বুসকেতসেকে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সোসিয়েদাদের মিডফিল্ডার ব্রাইস মেন্দেস। কিন্তু ১০ জনের দল নিয়েও প্রথমার্ধে বার্সাকে আটকে রেখেছিল তারা। তবে দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জুলস কুন্দের পাস ডান দিক দিয়ে ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন দেম্বেলে। তার জোরাল শট প্রতিপক্ষের গোলরক্ষকের হাত ছোঁয়ালেও রুখতে পারেননি।
এরপর আরও অনেক আক্রমণ করে গেছে গাভি-লেভানডভস্কিরা। তবে গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় সোসিয়েদাদ। ফলে এই এক গোলের জয় নিয়েই কোপা দেল রের সেমিতে পৌঁছে যায় বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে ওসাসুনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!