ওয়েস্ট ইন্ডিজের জন্য মেন্টরের নতুন দায়িত্বে পেলো লারা
তিনি ওয়েস্ট ইন্ডিজের সব আন্তর্জাতিক দল ও বোর্ডের একাডেমির সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তারা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
লারা ক্রিকেটারদের কৌশলগত পরামর্শের সঙ্গে কোচদের পরামর্শক হিসেবেও কাজ করবেন। আসন্ন জিম্বাবুয়ে সফর দিয়েই নতুন ভূমিকায় পা রাখবেন এই ক্যারিবীয় ক্রিকেট গ্রেট।
আসন্ন এই সফরে দুটি টেস্ট খেলবে ক্যারিবীয়রা। আগামী ৪ ফেব্রুয়ারি বুলাওয়েতে টেস্ট সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ক্যারিবীয় দলে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে।
নতুন দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত লারা। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় খেলোয়াড় ও কোচদের সঙ্গে সময় কাটিয়ে এবং সিডব্লুআইয়ের সঙ্গে আলোচনা শেষে সত্যিই বিশ্বাস জন্মেছে যে আমি খেলোয়াড়দের মানসিক দৃষ্টিভঙ্গি ও তাদের কৌশলগুলোকে আরও সফল করতে সাহায্য করতে পারি।’
লারাকে স্বাগত জানিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক জিমি অ্যাডামস বলেছেন, ‘কোচ ও খেলোয়াড়দের অমূল্য দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে ব্রায়ান (লারা) আমাদের ক্রিকেট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন, সেটা দেখতে সত্যিই উন্মুখ। আমরা আত্মবিশ্বাসী যে, তিনি আমাদের উচ্চমানের পারফর্ম করার মানসিকতা ও কৌশলগত সংস্কৃতিকে উন্নত করতে সহায়তা করবেন, যা সব সংস্করণে আমাদের সাফল্য এনে দেবে। তাঁকে পেয়ে খেলোয়াড়েরা উচ্ছ্বসিত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live