ব্রেকিং নিউজ: পাকিস্তানের জাতীয় দলে ফিরছেন শোয়েব মালিক ও আমির, ঘোষণা দিল পিসিবি
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে ৬৯ বয়সি এই নির্বাচক বলেন, গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ক্ষেত্রে মালিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে পাকিস্তান।
‘আপনাকে দেখতে হবে, বর্তমান কম্বিনেশনে কোন খেলোয়াড় ফিট। আসলে আমাদের দেখতে হবে গুরুত্বপূর্ণ ইভেন্টে এ ধরনের খেলোয়াড় (মালিক) বিশেষ কোনো ভূমিকা রাখতে পারে কিনা, যাতে পাকিস্তানের জয়ের সম্ভাবনা বেশি থাকে,’ বলেন হারুন রশিদ।
অপরদিকে, আমিরকে নির্বাচনের ব্যাপারে পিসিবি চেয়ারম্যানের মতামতের পুনরাবৃত্তি করেন প্রধান নির্বাচক। বলেন, ‘আমি মনে করি, খেলোয়াড়দের ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
এর আগে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে নাজাম শেঠি বলেছিলেন, সাবেক ক্রিকেটার আমির যদি আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে চায়, তাহলে আমি তাকে আটকাবো না।
পাকিস্তান ক্রিকেটের এক সময়ের সেরা পেসার মোহাম্মাদ আমির পিসিবির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে অবসরের ঘোষণা দিয়েছেন। পরে অবশ্য তিনি দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন। আর দক্ষ অলরাউন্ডার শোয়েব মালিক জাতীয় ক্রিকেট থেকে এখনও অবসর নেননি।
পিসিবির নতুন দায়িত্বশীলদের দেওয়া এই সুযোগ এই দুজন কাজে লাগান কিনা, সেটাই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়