কপাল পুড়লো নেইমারের পিএসজির ২১ জনের দলেও নেই নেইমার
এরই মধ্যে দুঃসংবাদ দিলেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। পেশির চোটে ভুগছেন ৩০ বছর বয়সী এই সেলেসাও তারকা। তাই মঁপেলিয়ের বিপক্ষে লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি। বাদ পড়েছেন ২১ সদস্যের দল থেকেও।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে লিগ ওয়ানের ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে মাঠে নামছে প্যারিসের ক্লাবটি। ম্যাচটিকে সামনে রেখে ২১ সদস্যের দল ঘোষণা করেছেন পিএসজির কোচ ক্রিস্তেফার গালতিয়ের। সেখানে মেসি-এমবাপ্পেকে রাখলেও ব্রাজিল স্ট্রাইকার নেইমারকে রাখেননি তিনি।
নেইমারের ইনজুরি নিয়ে পিএসজির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পেশির চোটের কারণে মঁপেলিয়ের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। দলের অনুশীলনেও ছিলেন না তিনি।’
এদিকে পিএসজি কোচ ক্রিস্টোফে গালতিয়ের জানিয়েছেন, ‘নেইমারকে না পাওয়া আমাদের জন্য দুঃখজনক। আক্রমণভাগে মেসি-নেইমার-এমবাপ্পে ছাড়া অপূর্ণ মনে হয়। চোটের কারণে নেইমারকে ছাড়াই আমাদের পরিকল্পনা সাজাতে হচ্ছে।’
ইনজুরি যেন পিছু ছাড়ছে না ব্রাজিল তারকার। চোটের সঙ্গে লড়াই করে সবশেষ রেঁসের বিপক্ষে খেলেছিলেন। মাঠে নেমে গোল করে দলকে লিডও এনে দিয়েছিলেন। যদিও ম্যাচের শেষ মুহূর্তে তাকে তুলে নেয়া হয়। এরপরই গোল হজম করে পয়েন্ট হাতছাড়া করে পিএসজি।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে এখন পর্যন্ত ২০ ম্যাচে ১৫ জয়, ৩ ড্র ও ২টি হারে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে লেন্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live