দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের মধ্যকার ৬৩৩ রানের অবিশ্বাস্য ওয়ানডে ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব
কিম্বারলিতে ডেভিড মালান আর জস বাটলারের জোড়া সেঞ্চুরিতে রানপাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকাকে ৫৯ রানে হারালো সফরকারীরা। তবে আগের দুই ম্যাচ জয়ের সুবাদে ২-১ ব্যবধানে সিরিজ প্রোটিয়াদেরই।
লক্ষ্য ছিল বেশ কঠিন, ৩৪৭ রানের। তবে রান তাড়া করার চেষ্টা করেছে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই মারমুখী ছিল তারা। অধিনায়ক টেম্বা বাভুমা ওপেনিংয়ে নেমে ২৭ বলে করেন ৩৫ রান। রসি ভ্যান ডার (৫) অবশ্য সুবিধা করতে পারেননি।
রিজা হেনড্রিকস ৬৫ বলে খেলেন ৫২ রানের ইনিংস। নাম্বার ফোর এইডেন মার্করামের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৯। তবে দক্ষিণ আফ্রিকা রান তাড়ায় টিকে ছিল মূলত হেনরিক ক্লাসেনের ব্যাটে।
৬২ বলে ৭ চার আর ২ ছক্কায় ৮০-তে পৌঁছে যাওয়া ক্লাসেনকে ফিরিয়ে ম্যাচ হাতে নিয়ে আসেন আগুন ঝরানো জোফরা আর্চার। শেষ পর্যন্ত ৪৩.১ ওভারে ২৮৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
ক্যারিয়ারসেরা বোলিং করা আর্চার ৪০ রানে একাই নেন ৬ উইকেট। ওয়ানডেতে ইংলিশ কোনো বোলারের এটি তৃতীয় সেরা বোলিং ফিগার।
এর আগে ৭ উইকেটে ৩৪৬ রানের পাহাড় গড়েছিল দক্ষিণ আফ্রিকা। অথচ টস হেরে ব্যাট করতে নেমে ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল প্রোটিয়ারা। সেখান থেকে ডেভিড মালান আর জস বাটলারের ২১১ বলে ২৩২ রানের অবিশ্বাস্য এক জুটি। সেঞ্চুরি করেন দুজনই।
মালান ১১৪ বলে ৭ চার আর ৬ ছক্কায় সাজান তার ১১৮ রানের ইনিংস। ১২৭ বলে গড়া বাটলারের ১৩১ রানের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মার। এছাড়া মঈন আলির ব্যাট থেকে বেরিয়ে আসে ২৩ বলে ৪১ রানের ক্যামিও। দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদি ৬২ রানে নেন ৪টি উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!