ক্রিকেট খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন শাহীন শাহ আফ্রিদি
বিগত এশিয়া কাপেও পাকিস্তানের হয়ে খেলতে পারেননি তাদের অন্যতম সেরা অস্ত্র শাহীন। এরপর ইনজুরি কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও পরে আবারও চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি। বিশ্বকাপের ফাইনাল ম্যাচেও নিজের পুরো বোলিং কোটা পূরণ না করেই মাঠ থেকে উঠে যান শাহীন। এরপর ঘরের মাঠের সিরিজগুলোতে খেলতে পারেননি। লম্বা সময়ের এই চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া শাহীনের জন্য বেশ কষ্টসাধ্যই ছিল। একসময় তো খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি ভিডিওতে সম্প্রতি কথা বলেছেন শাহীন। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন সেখানেই। শাহীন বলেছেন, ‘এমনও সময় এসেছিল যখন আমি হাল ছেড়ে দিতে চেয়েছিলাম। আমি কেবল একটি পেশি নিয়েই কাজ করছিলাম এবং তার কোনো উন্নতি হচ্ছিল না। এমনকি পুনর্বাসন প্রক্রিয়া চলাকালীন আমি নিজেকে বলতাম, “যথেষ্ট হয়েছে, আমি আর পারছি না”।’
শাহীন আরও বলেন, ‘আমি ইউটিউবে নিজের বোলিংয়ের পুরনো ভিডিও দেখতাম এবং ভাবতাম যে আমি কতটা ভালো বোলিং করতাম। এর ফলেই আমি অনুপ্রেরণা পাই এবং নিজেকে বলি আরেকটু বেশি চেষ্টা করতে। একজন পেসারের জন্য চোটের কারণে মাঠের বাইরে থাকার ব্যাপারটি বেশ হতাশাজনক।’
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। সেই সিরিজের মুলতান টেস্টের এমন অবস্থা হয়েছিল যে খেলতে নেমে যেতে চেয়েছিলেন শাহীন। মুলতান টেস্টের ব্যাপারে শাহীন বলেন, ‘যখন আমি ম্যাচ দেখছিলাম (মুলতান টেস্ট) তখন আমাদের টেইলএন্ডাররা ম্যাচটা শেষ করে দিতে পারছিল না। তখন আমার মনে হচ্ছিল আমি মাঠে নেমে গিয়ে কয়েকটা ছক্কা মেরে পাকিস্তানকে জিতিয়ে দেই। আবার যখন ইংল্যান্ড রান করছিল তখন মনে হচ্ছিল আমি বল হাতে মাঠে নেমে যাই।’
আগামী ১৩ ফেব্রুয়ারি পিএসএলের অষ্টম আসর মাঠে গড়াবে। সবকিছু ঠিক থাকলে পিএসএল দিয়েই মাঠে ফিরবেন শাহীন শাহ আফ্রিদি। লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে পিএসএলে খেলার কথা শাহীনের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live