সিলেট, বরিশাল আর কুমিল্লার সঙ্গে সেরা চারে নাম লিখাবে কারা
৩০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে প্রথম দেখায় ৫ উইকেটে জিতেছে সোহানের রংপুর রাইডার্স। অন্যদিকে আসরের শেষভাগে এসে প্রথম সাক্ষাত খুলনা ও বরিশালের।
এই দু’দলের ফিরতি লড়াই হবে হোম অফ ক্রিকেটে; ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায়। এদিকে মাত্র ৩ দিন আগে প্রথম মোকাবিলায় জিতে কাল শুক্রবারের খেলায় মানসিকভাবে এগিয়ে রংপুর।
রংপুরের কোচ সোহেল ইসলামও তা মনে করেন। তার অনুভব, ‘অবশ্যই মানসিকভাবে এগিয়ে থাকবো আমরা। সবচেয়ে বড় কথা কালকের ম্যাচ না বিগত তিন ম্যাচ ধরে ভালো খেলছি।’
পরিসংখ্যানও তাই জানাচ্ছে , ১৯ জানুয়ারী চট্টগ্রামে সাকিবের বরিশালের কাছে হারের পর আর পরাজিত হয়নি রংপুর। টানা তিন ম্যাচ জিতেছে। এখন নকআউট পর্বের খুব কাছাকাছি সোহানের দল। ঢাকাকে হারাতে পারলে পয়েন্ট দাঁড়াবে ৯ খেলায় ১২। তখন সেরা চারে থাকার সম্ভাবনাও হবে উজ্জ্বল।
এদিকে কাল শুক্রবার থেকে শুরু বিপিএলের রবিন লিগের ফিরতি রাউন্ডের শেষ ভাগ। কোন ৪ দল নকআউট পর্বে খেলবে? তা সিলেটেই মোটামুটি নির্ধারিত হয়ে গেছে। মাশরাফির সিলেট স্ট্রাইকার্স, সাকিবের ফরচুন বরিশাল, চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর সোহানের রংপুর রাইডার্সের নকআউট পর্বে খেলা একরকম নিশ্চিত।
মাশরাফির সিলেট ১০ খেলায় ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে। আর সাকিবের বরিশাল ও ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ান্সও শেষ চারে জায়গা নিশ্চিত। শেষের ২ দলের পয়েন্ট সমান ১২ (৯ খেলায়) ঢাকার শেষ পর্বে অতি নাটকীয় কিছু না ঘটলে সোহানের রংপুরেরও (৮ খেলায় ১০) নকআউট পর্বে পা রাখা মোটামুটি নিশ্চিত।
ভিন্ন কিছু হতে হলে রংপুরকে বাকি ৪ খেলায় হারতে হবে। আর ঢাকা ডমিনেটরস (১০ খেলায় ৬), খুলনা টাইগার্স (৯ খেলায় ৪) ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (৯ খেলায় ৪) এর যে কোনো এক দলকে অবশিষ্ট ম্যাচগুলো জিততে হবে। তাহলে পযেন্ট সমান হয়ে যাবে।
তখন নেটরানরেটে চতুর্থ দল নির্ধারিত হবে। তবে শুক্রবার রংপুর ঢাকার বিপক্ষে জিতে গেলে ৪ দলই নির্ধারিত হয়ে যাবে। তখন লড়াই হবে প্রথম ও দ্বিতীয় স্থানের। সেখানেও মাশরাফির সিলেট শীর্ষে। এক নম্বরে থাকার সম্ভাবনাও অনেক উজ্জ্বল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live