বয়সের কারণে ২০২৬ সালে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন হবে: মেসি
এদিকে পরের বিশ্বকাপ শুরু হতে হতে মেসির বয়স হবে ৩৯ বছর। এই বয়সই বাধা হয়ে দাঁড়াতে পারে মনে করেন তিনি। আর্জেন্টাইন গণমাধ্যম দিয়ারিও ওলে-কে বললেন, ‘বয়সের কারণে ২০২৬ সালে খেলা কঠিন হয়ে দাঁড়াবে। আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যতদিন আমার মনে হবে ভালো অবস্থায় আছি এবং উপভোগ করছি, ততদিন খেলে যাবো। পরের বিশ্বকাপ হতে এখনও অনেক দিন বাকি, কিন্তু এটা নির্ভর করছে আমার ক্যারিয়ার কেমন চলছে তার ওপর।’
তাছাড়া মেসির আরেকটি বিশ্বকাপ খেলা নিয়ে গত মাসে আশাবাদ ব্যক্ত করেছিলেন কোচ লিওনেল স্কালোনিও। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ট্যাকটিশিয়ান স্প্যানিশ রেডিও ক্যালভিয়া এফএম-কে বলেছিলেন, ‘এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে সে কী চায় এবং ওই সময় সে ভালোবোধ করে কি না। দরজা সবসময় খোলা থাকবে। মাঠে সে খুশি এবং আমাদের জন্য (এটা) খুব ভালো হবে।’
এদিকে গত বিশ্বকাপের ফাইনালে দুটিসহ মেসি সাত গোল করেন। সব মিলিয়ে ১৩ গোল তার। আরেকটি বিশ্বকাপ খেললে টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ গোলদাতা হওয়ার সুযোগ। শীর্ষে থাকা জার্মানির মিরোস্লাভ ক্লোসার চেয়ে মাত্র তিন গোল পেছনে ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live