আবারও বাংলাদেশে ফিরছেন ডোনাল্ড
তবে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে রেখে দিয়েছে বিসিবি। ভারতে অক্টোবর-নভেম্বর মাসে হবে এই টুর্নামেন্ট। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি সাবেক এই পেসার এ অবধি তাসকিন-মোস্তাফিজদের গুরুদায়িত্ব পালন করবেন।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকে জাতীয় দল থেকে সরিয়ে ‘এ’ দলের সঙ্গে যুক্ত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় দলে পেস বোলিং কোচ হিসেবে গত বছরের মার্চে নিয়োগ পান ডোনাল্ড। তখন তার সঙ্গে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে তার কোচিংয়ে বোলারদের উন্নতি হওয়ায় পরে সেটি বাড়িয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ পর্যন্ত করা হয়েছিল। যা এখন ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত করা হলো।
চলতি মাসে আবারও বাংলাদেশে ফিরছেন ডোনাল্ড। আগামী পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। এটিকে সামনে রেখে ২২ ফেব্রুয়ারির মধ্যেই কোচিং স্টাফদের ফেরার আশা করছে বিসিবি। এর একদিন পর শুরু হতে পারে ক্যাম্প।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live