প্রথম দল হিসেবে বিদায় তামিমের খুলনার
অন্যদিকে বরিশালের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নেমেছিল খুলনা টাইগার্স। তামিম ইকবাল, ইয়াসির রাব্বি, শেই হোপদের সামনে বরিশালের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্পই ছিল না। হারলেই প্রথম দল হিসেবে বাদ পড়তে হবে, এমনটা জেনেই মাঠে নেমেছিল খুলনার ক্রিকেটাররা।
জানলেও অবশ্য নিজেদের দুর্ভাগ্য বদলাতে পারেনি তামিম ইকবাল-ইয়াসির রাব্বিরা। বরং বাঁচা-মরার লড়াইয়ে ৩৭ রানের ব্যবধানে হেরে প্রথম দল হিসেবে বিপিএল থেকে ছিটকে গিয়েছে খুলনা। ১০ ম্যাচ শেষে দলটি সংগ্রহ করতে পেরেছে মোটে ৪ পয়েন্ট। বাকি দুই ম্যাচ জিতলেও আর ওঠার সম্ভাবনা নেই খুলনার।
মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান তোলে ফরচুন বরিশাল। লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৮ উইকেট হারালেও ১৫৭ রানের বেশি তুলতে পারেনি খুলনা।
এবারের মৌসুমে ব্যাট হাতে বরিশালের ব্যাটসম্যানরা আক্রমণাত্মক মানসিকতা নিয়ে দুরন্ত গতিতে রান তুলছে। এই ম্যাচেও তার ব্যতিক্রম ছিল না। উইকেট গেলেও নিজেদের আক্রমণাত্মক মানসিকতার সঙ্গে বিন্দুমাত্র ছাড় দেয়নি বরিশালের ব্যাটসম্যানরা।
বরিশালের পক্ষে এদিন সর্বোচ্চ ৫১ রান আসে ফর্মে থাকা ইফতিখারের ব্যাট থেকে। ৩টি করে চার-ছয়ে এই রানে অপরাজিত থাকেন এই পাকিস্তানি। এছাড়াও ফজলে মাহমুদ রাব্বি ৩৯ এবং অধিনায়ক সাকিব করেন ৩৬ রান।
বিস্তারিত আসছে...
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live