আবারও ’সাম্বা’ জিতলেন তারকা ফুটবলার নেইমার
প্রতিবছর ইউরোপে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের এই পুরস্কার দিয়ে থাকে দেশটির গণমাধ্যম ‘সাম্বাফুট’। ২০০৮ সাল থেকে চালু হওয়া এই পুরস্কারকে অনেকে ‘সাম্বা ডিঅর’ও বলেন।
গত বছর পারফরম্যান্স বিচারে পিএসজি তারকাকে সেরা হিসেবে বেছে নিয়েছেন সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকরা। মূলত ভোটের মাধ্যমে বিজয়ী ফুটবলারকে বেছে নেওয়া হয়। এ নিয়ে নেইমার মোট ছয়বার এই পুরস্কার জিতলেন। এর মধ্যে এটি তার টানা তৃতীয় ‘সাম্বা গোল্ড’ ট্রফি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছিলেন ৩০ ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ ১২ ফুটবলার জায়গা পেয়েছেন এই তালিকায়। এ ছাড়া লা লিগা থেকে জায়গা পান চার ফুটবলার—ভিনিসিয়ুস, রাফিনিয়া, রদ্রিগো ও এদের মিলিতাও।
২০০৮ সালে প্রথম ‘সাম্বা গোল্ড’ ট্রফি জেতেন সাবেক মিডফিল্ডার ও এসি মিলান কিংবদন্তি কাকা। সব মিলিয়ে মাত্র আটজন ফুটবলার জিততে পেরেছেন এই পুরস্কার। কাকা, লুই ফ্যাবিয়ানো, মাইকন, ফিলিপ কুতিনিও, রবার্তো ফিরমিনো ও আলিসন একবার করে পুরস্কারটি জিতেছেন।
তিনবার জিতেছেন ব্রাজিলের ডিফেন্ডার থিয়েগো সিলভা। সর্বোচ্চ ছয়বার জিতেছেন নেইমার (২০১৪, ২০১৫, ২০১৭, ২০২০, ২০২১ ও ২০২২)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live