অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ স্পিনার নিয়ে মাঠে নামছে ভারত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে জায়গা করে নিতে হলে এই সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালে পৌঁছতে গেলে সিরিজের ৪টি ম্যাচের মধ্যে তিনটিতে জিততে হবে। ফলে রোহিত শর্মার দল নিজেরদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের সঙ্গে যুক্ত এক সদস্য বলেন, ‘আমরা আমাদের সুবিধাগুলি ব্যবহার করতে চাই। উইকেটও স্পিনিং তৈরি করা হবে। স্পিন আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই স্পিনার দিয়েই আমরা বাজিমাত করতে চাই।’
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার ভারত সফর থেকে শুরু করে সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ। ঘরের মাটিতে ভারত স্পিন সহায়ক উইকেট করেছে। ভারত এই আট বছরে মাত্র দুটি সিরিজ হেরেছে ঘরের মাঠে। ৩৪টি খেলার মধ্যে ২৭টি জিতেছে। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার জুটি ঘরের মাঠে সম্মিলিত ভাবে ৪৮৪ উইকেট শিকার করেছেন। তবে এবছর অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের জুটি আরও ভয়ানক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। কুলদীপ যাদবের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার স্মৃতি খুব একটা সুখকর নয়। ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে দেন তিনি।
অক্ষর ও জাদেজা চোটের জন্য জাতীয় দল থেকে বাদ পড়ার পর নিজেকে ফের প্রমাণ করেন কুলদীপ। আট ম্যাচে ১৪.২৯ গড়ে ৪৭ উইকেট নেন তিনি। দলের সঙ্গে যুক্ত থাকা সদস্য বলেন, ‘ম্যাচের দিন সকালে পিচ দেখে তবেই প্রথম একাদশ চূড়ান্ত করা হবে। তবে চার স্পিনার খেলানোর পরিকল্পনা আমাদের রয়েছে।’
টিম ম্যানেজমেন্টের কেউ খোলাখুলিভাবে বিদর্ভ ক্রিকেট সংস্থা বা কিউরেটরদের স্পিনিং উইকেটের জন্য কোনও রকম নির্দেশ দেননি। তবে উইকেট যে স্পিনিং হতে চলেছে তা বোঝা যাচ্ছে ভারতের প্রাক ম্যাচ প্রস্তুতি দেখে। ১০ জনের মতো স্পিনারকে শিবিরে ডাকা হয়। তারা জাতীয় দলের ব্যাটারদের ক্রমাগত বল করে চলেছেন। মহম্মদ সিরাজের সঙ্গে অনুশীলন করার পর ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিং কোচকে বলেন, তিনি স্পিনারের বিরুদ্ধে খেলতে চান। নেটে ভারতীয় ব্যাটারদের সুইপ ও রিভার্স সুইপ বেশি করে মারতে দেখা যায়। সিরিজ জেতার জন্য কোনও খামতি রাখতে চাইছে না ভারতীয় দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live