হাথুরাসিংহের বিষয়ে অবিশ্বাস্য তথ্য দিলেন তাসকিন আহমেদ
ইতিমধ্যেই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন হাথুরাসিংহে। বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন বলে জানিয়েছেন তাসকিন আহমেদ। হাথুরুসিংহে আবার বাংলাদেশ দলের কোচ হয়ে আসছেন বলে রোমাঞ্চিত তাসকিন আহমেদ।
আজ বুধবার গিয়েছিলেন একটি ব্র্যান্ডের উদ্বোধনে। সেখানে তিনি সাংবাদিকদের সাথে আলাপ করে তাসকিন আহমেদ বলেন, “আমি রোমাঞ্চিত যে হাথুরুসিংহে আবার কোচ আসছেন। তিনি যথেষ্ট ভালো মানের কোচ এবং সৎ মানুষ। নিশ্চিতভাবে তার সঙ্গে বোঝাপড়া ভালো হবে। আমাদের মাঝে ওই সময় যারা অনেক তরুণ ছিলাম ওরা আগের থেকে একটু ম্যাচিউরড খেলোয়াড়। দলের অবস্থান আরও ভালো।”
হাথুরুসিংহের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না এই প্রসঙ্গে তাসকিন বলেছেন, “উনার সঙ্গে সবারই কথা হয়েছে। উনি সবার সঙ্গেই যোগাযোগ করেছেন। পরিকল্পনা শেয়ার করেছেন, বোলারদের কী ভূমিকা, ব্যাটারদের কী ভূমিকা। এখানে এলে আবার মিটিং করবে।”
গত কয়েক বছরে বাংলাদেশের পেসারদের উত্থান হয়েছে ভালোভাবেই। তিন ফরম্যাটেই দারুণ করছেন তারা। পাইপলাইনেও আছেন গতির ঝলক দেখানো পেসাররা। হাথুরুসিংহে আসলে তাদের নিয়ে কি আলাদা করে কোনো কাজ হবে?
তাসকিন বলেছেন, “এখনও তো আসেননি। এলে মিটিং করলে বুঝতে পারবো। নিশ্চিতভাবেই তখনকার পেসারদের চেয়ে এখনকার পেসররা ধারাবাহিক বেশি। এটাও একটা ইতিবাচক দিক। আশা করছি পেসাররাও খেলবে ইনশাআল্লাহ।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live