ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল
ইনজুরির কারণে বেনজেমা-কর্তোয়াকে খেলাতে পারেননি কোচ কার্লো আনচেলত্তি। খর্ব শক্তির দল নিয়ে মাঠে নামে রিয়াল। তবে খেলা শুরু হওয়ার পর বেনজেমা-কর্তোয়াদের অভাব বুঝতে দেয়নি তারা। খেলা শুরু থেকেই আক্রমণ করতে থাকে ‘লস ব্ল্যাঙ্কোসরা’। একের পর এক আক্রমণ করলেও আল আহলির রক্ষণ দেয়াল ভিনিসিয়াস-রদ্রিগোরা ভাঙ্গতে পারছিলেন না। তবে ম্যাচের ৪২ মিনিটে আর আটকে রাখা যায়নি ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রকে, প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তার গোলে লিড নিয়ে নেয় রিয়াল।
দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতো দাপট নিয়েই খেলতে থাকে রিয়াল। মাঠে নামার এক মিনিট পরই ব্যবধান ২-০ করে স্প্যানিশ পরাশক্তিরা। রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। জোড়া গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জোর প্রচেষ্টা চালায় আল আহলি। তবে কাঙ্ক্ষিত গোলটি পাওয়া হচ্ছিল না তাদের।
শেষ পর্যন্ত আল আহলির প্রচেষ্টা আলোর মুখ দেখে ম্যাচের ৬৫ মিনিটে। পেনাল্টি গোলে ব্যবধান কমায় মিসরীয় ক্লাবটি। রিয়ালের সামনেও সুযোগ ছিল ব্যবধান বাড়ানোর। ৮৬ মিনিটে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি লুকা মদরিচ। তবে যোগ করা সময়ে রদ্রিগো ও সের্হিও আরিবাসের গোলে শেষ পর্যন্ত ৪-১ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করে রিয়াল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live