অভিষেকেই বল হাতে দ্যুতি ছড়ালেন মারুফা, শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা
দক্ষিণ আফ্রিকায় এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারালেও মোট ৪৮ রান তুলে তারা। সোবহানা মোস্তারি এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে বেশ ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। তবে দলীয় ৭১ রানে ব্যক্তিগত ২৯ রানে সোবহানা আউট হলে ঘটে ছন্দপতন। দলীয় ৯৫ রানে জ্যোতি আউট হলে আর কোনো ব্যাটারই উইকেটে বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ফলে মাত্র ১২৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
শ্রীলঙ্কার হয়ে ওশাদি রানাসিংহে নেন সর্বোচ্চ তিনটি উইকেট।
বাংলাদেশের দেয়া ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পেসার মারুফা আক্তারের বোলিং তোপে পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। যার ফলে জয়ের আশা জাগে বাংলাদেশ শিবিরে। কিন্তু বাংলাদেশের সে আশার গুঁড়ে বালি দেন শ্রীলঙ্কার দুই ব্যাটার হারশিতা মাদাভি এবং নিলাকশি ডি সিলভা। তাদের ১০৪ রানের জুটির উপর ভর করে ১০ বল হাতে থাকতেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন পেসার মারুফা আক্তার। এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে শ্রীলঙ্কা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live