হৃদয় বিদারক ঘটনা: অবিশ্বাস্য পেনাল্টি ঠেকিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গোলরক্ষক
এরও আগে ১৯০৭ সালে মাঠে হেড করে মৃত্যুর বরণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের টমি ব্লাকস্টক। ১৯২৭ সালে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম বিভাগের ম্যাচ চলাকালে নিউমোনিয়ার কারণে মারা যান স্যাম উইনি। ২০০৬ সালে কাজাখস্তান প্রিমিয়ার লিগে মাঠে ঢলে পড়েন ব্রাজিলের ফুটবলার নিল্টন মেন্দেজ। পরে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা যান। আরনে এসপিলের মৃত্যুও মর্মান্তিক। বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বি দলের গোলকিপার ছিলেন ২৫ বছর বয়সী এসপিল।
ছিলেন—বলতে হচ্ছে, কারণ শনিবার এসকে ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি ঠেকিয়েই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন!
বেলজিয়ামের সংবাদমাধ্যম ‘ভিআরটি নিউজ’-এর বরাত দিয়ে জানিয়েছে, পেনাল্টি ঠেকিয়ে মাঠে ভেঙে পড়েন এসপিল। আধাঘণ্টা ধরে তাকে জাগানোর চেষ্টা করে মেডিকেল টিম। কিন্তু এস্পিলের জ্ঞান ফেরেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পেয়েছিল ওয়েস্ট্রোজেবেকা। পেনাল্টি ঠেকিয়ে এসপিল অচেতন হওয়ার পর আর ফিরে আসেননি। তবে সংবাদমাধ্যমকে এসপিলের এক স্বজন জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে উইনকেল স্পোর্টের সহকারী কোচ স্তেফান ডেয়েরচিনের উদ্ধৃতি প্রকাশ করেছে ল্যান্স। তাঁর ভাষায়, ‘খেলা চলছিল। আমাদের গোলকিপার ক্ষিপ্র গতিতে বলটা ধরার পরই পড়ে যায়। এটা খুবই মর্মান্তিক ঘটনা।’
আরনে এসপিলের আজ ময়নাতদন্ত হওয়ার কথা। তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত করতে দেহের ময়নাতদন্ত করা হবে। উইনকেল স্পোর্টের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এসপিলের মৃত্যু নিয়ে লেখা হয়েছে, ‘গোলকিপার আরনে এসপিলের হঠাৎ মৃত্যুতে গভীরভাবে শোকাহত উইনকেল স্পোর্ট। আরনের পরিবার ও বন্ধুদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live