ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো ভারত
চলমান বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে ভারতের বোলিং কোচ ট্রয় কুলি মন্ধনার মাঠে ফেরার বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। ম্যাচের আগের দিন তিনি বলেন, ‘ও কঠোর পরিশ্রম করছে। আমরা (ওকে দলে পাওয়ার বিষয়ে) অত্যন্ত আত্মবিশ্বাসী। আজ ও প্র্যক্টিস সেশনে যা যা করার, সব কিছুই স্বচ্ছন্দে করেছে।’
সুতরাং, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারে ভারত। এখন প্রশ্ন হল, স্মৃতি দলে ফিরলে তাঁকে জায়গা ছেড়ে দেবেন কে? এক্ষেত্রে যস্তিকা ভাটিয়া ও হার্লিন দেওয়লের মধ্য থেকে কোনও একজনের উপর কোপ পড়তে পারে। মন্ধনার অনুপস্থিতিতে পাকিস্তান ম্যাচে শেফালি বর্মার সঙ্গে ওপেন করতে নামেন যস্তিকা। মিডল অর্ডার ব্যাটার হার্লিনের ব্যাট হাতে মাঠে নামার সুযোগ হয়নি। যস্তিকার ২০ বলে ১৭ রানের ইনিংস দেখে তাঁকে আগ্রাসী মনে হয়নি। তবে পরিস্থিতির নিরিখে তাঁর ইনিংসটি কার্যকরী ছিল সন্দেহ নেই।
ব্যাটিং অর্ডার বিবেচনা করলে যস্তিকার বাদ পড়ার সম্ভাবনাই সব থেকে বেশি। তবে তাঁকে মিডল অর্ডারে নামিয়ে হার্লিনকেও রিজার্ভ বেঞ্চে পাঠাতে পারে টিম ইন্ডিয়া।
শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, হরমনপ্রীত কউর, দীপ্তি শর্মা ও রিচা ঘোষের মাঠে নামা কার্যত নিশ্চিত। ভারত উইনিং কম্বিনেশন নিয়ে অকারণ কাটা-ছেঁড়া করবে বলে মনে হয় না। তাই বোলিং লাইন-আপ অপিরবর্তিত রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারেন হরমনপ্রীত কউররা। রেনুকা সিং ঠাকুর উইকেট পাচ্ছেন না। তুলনায় রানও খরচ করছেন। তবে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে ভারত। অঞ্জলি সর্বানিকে আপাতত রিজার্ভ বেঞ্চেই অপেক্ষা করতে হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ: স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), হার্লিন দেওয়ল/যস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), রাধা যাদব, পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড় ও রেনুকা সিং ঠাকুর।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: হেইলি ম্য়াথিউজ (ক্যাপ্টেন), স্টেফানি টেলর, শিমাইন ক্যাম্পবেল, শাবিকা গজনবি, শিনেল হেনরি, শেডিন নেশন, রাশাদা উইলিয়ামস (উইকেটকিপার), অ্যাফি ফ্লেচার, জাইদা জেমস, শামিলিয়া কনেল ও শাকিরা শেলমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!