আইসিসির ভুলের শিকার ভারত, ১ নম্বর থেকে ২ নম্বরে নামিয়ে দিল আইসিসি
আইসিসি জানিয়েছে, ভারত নয়, টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দুই নম্বরে রয়েছে ভারত। এটা কেন হল? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে কীভাবে ভারত এক নম্বর থেকে দুই নম্বরে গেল।
মূলত র্যাঙ্কিংয়ে দলগুলোর অবস্থান নির্ণয় করা হয় রেটিং পয়েন্টের ভিত্তিতে। সর্বশেষ র্যাঙ্কিং অনুসারে অস্ট্রেলিয়ার রেটিং ১২৬, ভারতের ১১৫। এর আগে দিনের প্রথম র্যাঙ্কিংয়ে ভারতের রেটিং ১১৫ থাকলেও অস্ট্রেলিয়ার দেখানো হয়েছিল ১১১।
গত সপ্তাহে নাগপুর টেস্টে ভারতের কাছে ইনিংস ও ১৩২ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। তবে সেই হারের ভিত্তিতে রেটিং হালনাগাদ করা হয়নি বলে ধারণা করা হচ্ছে। কারণ, গত সপ্তাহেও অস্ট্রেলিয়ার রেটিং ১২৬-ই ছিল।
আইসিসির র্যাঙ্কিং প্রেডিক্টর বলছে, চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২ ম্যাচ ব্যবধানে জিতলে তবেই অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে উঠবে ভারত।
আইসিসি জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। তার কারণেই ভারত শীর্ষে পৌঁছে গিয়েছিল। কিন্তু ওই সমস্যা মিটেছে। ফলে যথাযথ পয়েন্ট তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে অস্ট্রেলিয়া এক নম্বরে। কিন্তু আইসিসির এই যুক্তির পরেও প্রশ্ন উঠছে।
ভারতীয়দের এই আনন্দ হঠাৎ বিষাদে পরিণত হওয়ায় দেশটিতে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বলা হচ্ছে, যদি প্রযুক্তিগত সমস্যা থাকত, তা হলে আগে আইসিসি কিছু জানাল না কেন? তা হলে এত ঘণ্টা ধরে ভারত এক নম্বরে ভেবে আনন্দ পেতেন না ভারতের ক্রিকেটপ্রেমীরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live