২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল তিন দেশ
গত ডিসেম্বরে শেষ হয়েছে কাতার বিশ্বকাপ। এরই মধ্যে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। মঙ্গলবার রাতে ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে তিনটি দেশই বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফলস্বরূপ, বাছাইপর্বের ম্যাচ খেলা হলেও সেই ফলাফল বিবেচনা করা হবে না।
আমেরিকা এবং মেক্সিকো প্রায় প্রতি বিশ্বকাপেই যোগ্যতা অর্জন করে। তবে কানাডার কাছে এটা দারুণ খবর। কাতারে ৩৬ বছর পর যোগ্যতা অর্জন করেছিল তারা। পরের বার নিজেদের ঘরের মাঠেই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। মোট ১৬টি শহরে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার ফিফা একটি বিবৃতি প্রকাশ করে জানায়, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা সরাসরি যোগ্যতা অর্জন করেছে। তবে যে কোনও দেশই চাইলে যোগ্যতা অর্জন পর্ব খেলতে পারে। পরের বিশ্বকাপে এমনিতেই দেশের সংখ্যা বেড়ে ৪৮ হচ্ছে। এই তিন দেশ যোগ্যতা অর্জন করায় বিশ্বকাপের জন্য ৪৫টি দেশকে লড়াই করতে হবে।
এ ছাড়াও ফিফা জানিয়েছে, আগামী বছরেই জানিয়ে দেওয়া হবে ২০৩০-এর বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব কে পাবে। এখনও পর্যন্ত তিনটি বিড জমা পড়েছে। উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি এবং প্যারাগুয়ে মিলে একটি বিড জমা পড়েছে। এর সঙ্গে রয়েছে স্পেন, পর্তুগাল এবং ইউক্রেনের বিড। এ ছাড়া আলাদা দেশ হিসাবে বিড দিয়েছে মরক্কো। পাল্লা ভারী ইউরোপীয় দেশের দিকেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live