সিরিজ শুরুর আগে ইংল্যান্ডকে হুঁশিয়ারি দিলো বাংলাদেশের তারকা পেসার তাসকিন
বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল দুই ফরমেটের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড। ক্রিকেট বিশ্বে এতে কারো কোনো সন্দেহ থাকার কথা না। তবে ঘরের মাঠে বাংলাদেশও কম শক্তিশালী নয় সেটি মনে করিয়ে দিলেন জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ।
গতকাল ০৮ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তাসকিন বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে খেলা সহজ নয়। আমাদের তুলনায় ওরা অনেক বড় দল। তিন ফরম্যাটেই অনেক এগিয়ে তারা। তবে আমরাও বিশ্বাস করি যে, ঘরের মাঠে আমরাও বেশ শক্তিশালী দল। আশা করছি তাদের লড়াই উপহার দিতে পারবো।”
বর্তমান সময়ে ওয়ানডে ও টি-২০ তে ক্রিকেটে দারুন ছন্দে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশেষ করে ঘরের মাঠে অপ্রতিরোধ্য টাইগাররা। ২০১৫ সালের পর ঘরের মাঠে একটি মাত্র সিরিজ হেরেছে টাইগাররা। আর সেটি ছিল এই ইংল্যান্ডের বিপক্ষে। আগামী ১ মার্চ মিরপুরে শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?