ফাইনাল ম্যাচে মুশফিক ও শান্ত’র ব্যাটিং ঝড়ে কুমিল্লাকে বিশাল রানের টার্গেট দিল সিলেট
সিলেট স্ট্রাইকার্সের ইনিংস বিবরণ:
টস হেরে ব্যাটিং করতে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। ওপেনিং করতে নামে যথাক্রমে তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। ফাইনালে ওপেনিংয়ে দারুন ব্যাটিং করেছে শান্ত। ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৬৪ রান করেন তিনি। তবে তৌহিদ হৃদয় ভালো করতে পারেননি। ২ বলে শূন্য রানে আউট হন তিনি। মাশরাফি তিনে নেমে ৪ বলে ১ রান করে আউট হন তিনি। রায়ান বার্ল ১১ বলে ১৩ রান করে আউট হন। থিসারা পেরেরা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিনি ১ বলে শূন্য রানে আউট হয়ে যান। জর্জ লিন্ডে ভালো শুরুর পর ৬ বলে ৯ রান করে আউট হন। মুশফিক করেন ৪৮ বলে ৭৪ রান।
ফাইনালের ইনিংস মিলিয়ে শান্ত চলতি টুর্নামেন্টে ৪ ফিফটিতে পেরিয়েছেন পাঁচশো। টুর্নামেন্টে এই ব্যাটসম্যানের বেশিরভাগ ইনিংসই ছিল মাঝারি মানের। এবারের বিপিএলে শান্তর ইনিংসগুলো যথাক্রমে ৪৮, ১৯, ৫৭, ৪৩, ১২, ১৩, ৮৯*, ৯, ৬০, ৬, ১৫, ৩, ৩৮, ৪০, ৬৪।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, থিসারা পেরেরা, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, লুক উড এবং রুবেল হোসেন। এই ম্যাচে দুই দলই নিজেদের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মঈন আলী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং জনসন চার্লস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য