একনজরে দেখেনিন এবারের বিপিএলে সেরা পাঁচ ব্যাটারের পারর্ফমেন্স
নাজমুল হোসেন শান্ত
ব্যাট হাতে বিপিএলের শুরু থেকে শেষ পর্যন্ত ছড়ি ঘুরিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের এই ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১৫ ম্যাচে ৩৯.৬৯ গড়ে ৫১৬ রান করেছেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলের এক আসরে ৫০০ রান ছাড়িয়ে গেছেন। এই ব্যাটার ফিফটি হাঁকিয়েছেন ৪টি, সর্বোচ্চ অপরাজিত ৮৯ রান। স্ট্রাইক রেট ১১৬.৭৪।
রনি তালুকদার
শান্তর পরেই আছেন রংপুর রাইডার্সের ওপেনার রনি তালুকদার। ৩৫.৪১ গড়ে ১৩ ম্যাচে ৪২৫ রান করেছেন তিনি। ব্যাট করেছেন ১২৯.১৭ স্ট্রাইকরেটে। চার মেরেছেন ৫১টি, ছয় ১২টি। ফিফটির দেখা পেয়েছেন তিনবার। তার দল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের কাছে হেরে যায়। এই ম্যাচেও ফিফটি করেন রনি, তবে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি।
তৌহিদ হৃদয়
খোলস ছেড়ে বেরিয়ে স্বাধীনভাবে ব্যাটিং করা তৌহিদ হৃদয় ১৪০.৪১ স্ট্রাইকরেটে ১৩ ম্যাচে ৪০৩ রান করেছেন। শুরুতে ইনজুরিতে আক্রান্ত না হলে হৃদয় থাকতে পারতেন শীর্ষে। ফিফটি করেছেন ৫ ম্যাচে। সর্বোচ্চ অপরাজিত ৮৫।
লিটন দাস
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লিটন দাস সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে আছেন। ফাইনালে ফিফটি হাঁকানো লিটন ১৩ ম্যাচে ৩৭৯ রান করেন। ১২৯.৩৫ স্ট্রাইকরেটে গড়ে ৩১.৫৮ রান করেইন এই ডানহাতি ওপেনার। সর্বোচ্চ খেলেন ৭০ রানের ইনিংস।
সাকিব আল হাসান
এবার আগ্রাসী ক্রিকেট খেলে প্রতিপক্ষ দলকে এলোমেলো করে দিয়েছেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের অধিনায়ক ১৭৪.৪১ স্ট্রাইকরেটে ১৩ ম্যাচে ৩৭৫ রান করেন। গড় ৪১.৬৬ রান। সর্বোচ্চ অপরাজিত ৮৯।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live