সদ্য শেষ হওয়া বিপিএলের সেরা একাদশ বাছাই করেছেন ক্রিকইনফো
শিরোপা নির্ধারণী ফাইনালের দুই অধিনায়ক, কুমিল্লার ইমরুল কায়েস বা সিলেটের মাশরাফি বিন মুর্তজা, ইএসপিএন ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা পাননি। এছাড়া একাদশে সুযোগ পাননি দেশের সেরা ওপেনার তামিম ইকবাল, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বা তারকা ব্যাটসম্যান লিটন দাস কেউ পাননি সুযোগ।
বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিন নাজমুল হোসেন শান্ত (৫১৬ রান), রনি তালুকদার (৪২৫ রান), তৌহিদ হৃদয় (৪০৩ রান)। এই তিন ব্যাটারের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলের এক আসরে পাঁচশ রানের রেকর্ড করেন শান্ত।
মিডল অর্ডারে জায়গা পেয়েছেন টাইগার পোষ্টারবয় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফরচুন বরিশালের অধিনায়ক ব্যাট হাতে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ৩৭৫ রান ও বল হাতে ১০ উইকেট শিকার করেছেন। এর পরে পাকিস্তানি তিন ক্রিকেটার ইফতিখার আহমেদ, খুশদিল শাহ ও ইমাদ ওয়াসিমরা জায়গা দখল করেছেন।
বরিশালের পাক রিক্রুট ইফতিখার এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ১১ ম্যাচে ১৫৭.৪০ স্ট্রাইক রেট ও ৫৮.৫০ গড়ে ৩৫১ রান করেছেন। কুমিল্লার খুশদিল ১৬১.৪৮ স্ট্রাইক রেট ও ৪৭.৮০ গড়ে ২৩৯ রান করেন। আর ইমাদ ওয়াসিম মাত্র ৫.১১ ইকোনোমি রেটে ১২ উইকেট শিকার করেন।
এদিকে বল হাতে আলো ছড়িয়ে একাদশে জায়গা করে নিয়েছেন কুমিল্লার বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও রংপুরের পেসার হাসান মাহমুদ। যেখানে দুজনে ১৭ উইকেট শিকার করে যৌথভাবে শীর্ষে রয়েছেন। এর মধ্যে সবচেয়ে কম ১২ ম্যাচে খেলেছেন তানভীর। আর তার চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছেন টাইগার তরুণ পেসার হাসান।
এছাড়া গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া ঢাকা ডমিনেটরসের তাসকিন আহমেদ মাত্র ৬.০২ ইকোনোমি রেটে ১০ উইকেট শিকার করেন। আর রংপুরের আজমতউল্লাহ ওমরজাই জায়গা পান ১৫ উইকেট শিকারে।
ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ: নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, ইমাদ ওয়াসিম, আজমতউল্লাহ ওমরজাই, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live