‘পাকিস্তানের হয়ে খেলতে চাইলে বাবরের সঙ্গেই খেলতে হবে’
বাবর ও আমির করাচি কিংসের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন। ইমাদের পর বাবরের নেতৃত্বে দলে খেলেছেন এই বাঁহাতি ফাস্ট বোলার। তবে চলতি মৌসুম শুরুর আগেই করাচি ছেড়ে পেশোয়ারে যোগ দেন পাকিস্তানি অধিনায়ক। সময়ের অন্যতম সেরা এই ব্যাটার করাচি ছাড়তেই তার দিকে আঙুলে তুলে কথা বলতে শুরু করেন আমির ও ইমাদ।
পেশাওয়ারের বিপক্ষে ম্যাচের আগে বাবরের বিপক্ষে বল করা নিয়ে আমির মন্তব্য করেছিলেন বাবর ও টেইলএন্ডারের বিপক্ষে বোলিং করা তার কাছে একই ব্যাপার। যা নিয়ে ব্যাপকহারে সমালোচনা হয়। ম্যাচের পর পেশাওয়ারের টুইটার থেকেও আমিরকে খোঁচা দিয়ে টুইট করা হয়। এদিকে নিজেদের প্রথম দেখায় আমিরের বলে ফ্লিক করে চার মেরেছিলেন বাবর।
ডানহাতি এই ব্যাটারের এমন চারে হতাশ হয়েছিলেন আমির। সেটা তার চোখে মুখে স্পষ্ট ছিল। পরের বলে বাবর ডিফেন্স করলে বল কুড়িয়ে পাকিস্তানের অধিনায়কের দিকে ছুঁড়ে মারেন বাঁহাতি এই পেসার। এসব নিয়ে আমিরের সঙ্গে কথা বলেছেন আফ্রিদি। স্থানীয় টিভিতে সাক্ষাৎকার দেয়ার সময় তাদের কথোপকথন প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
আফ্রিদি বলেন, ‘তুমি যদি পাকিস্তানের হয়ে খেলতে চাও তাহলে তোমাকে বাবরের সঙ্গেই খেলতে হবে। তুমি কি তার চোখের দিকে তাকাতে পারবে? তার অধিনায়কত্বে খেলতে পারবে? তোমার পারফরম্যান্সের উপর নজর দাও, আগ্রাসন নিয়ন্ত্রণ করো এবং সমঝোতায় ফিরে যাও।’
শুধু বাবর নয় নিজেদের পরের ম্যাচেও মাঠে বিতর্কিত কাণ্ড ঘটিয়ে সমালোচিত হয়েছেন আমির। উদীয়মান ব্যাটার হাসান নওয়াজ বাঁহাতি এই পেসারের প্রথম বলেই আক্রমণ করতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটে বলতে করতে পারেননি তিনি। আমিরের পছন্দ না হওয়ায় হাসানকে কটু কথা বলেন বাঁহাতি এই পেসার। পরে তাকে আউট করেন এবং টম কারানের সঙ্গে তর্কে জড়ান।
আমিরের এমন আচরণ নিয়ে তাকে সতর্ক করেছেন আফ্রিদি। অপ্রয়োজনীয় আচরণ করে নিজের ভাবমূর্তি নষ্ট না করার পরামর্শ দিয়েছেন তিনি। আফ্রিদি বলেন, ‘যখনই কোনো খেলোয়াড় পারফর্ম করে বা সে যদি নাও করে তবুও আমি তাকে কল করার জন্য মেসেজ দেই। একইভাবে গতকাল আমিরকেও আমি মেসেজ দিয়েছিলাম। আমি তার সঙ্গে ভালোভাবে কথা বলেছি এবং বকাও দিয়েছি।’
‘আমিরকে বললাম, ‘তুমি কি চাও?’ তুমি এতো সুনাম অর্জন করেছো, তোমার সুনামের ওপর দাগ পড়েছে, সেখান থেকে তুমি ফিরেও এসেছো। নতুন জীবন পেয়েছো, তুমি কি করার চেষ্টা করছো? এভাবে কেউ খেলে? তোমার চারপাশে তরুণরা আছে, তুমি খারাপ শব্দ ব্যবহার করছো। ভক্তরা হতাশ হচ্ছে। আমরা অনেক সময় অনেক কথা বলি যা ক্যামেরায় ধরে ফেলছে। পরিবার আর বাচ্চারা টেলিভিশনে তোমাকে দেখছে। আগ্রাসন ভালো কিন্তু নিয়ন্ত্রণে রাখো।’
আফ্রিদি বোঝানোর পর তাকে সরি বলেছেন বলে জানান পাকিস্তানের সাবেক অধিনায়ক। সেই সঙ্গে আফ্রিদিকে ধন্যবাদও দিয়েছেন আমির। এদিকে পিএসএলের এবারের করাচির হয়ে প্রথম ম্যাচে বেশ খরুচে ছিলেন বাঁহাতি এই পেসার। প্রথম ম্যাচে ৪২ রানে উইকেটশূন্য ছিলেন তিনি। তবে পরের ম্যাচে ৩০ রানে ২ উইকেট নেন আমির।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য