জাতীয় দলের জন্য আরেকটি লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন
বাংলাদেশের এই তারকা পেসারকে তিনটি ম্যাচে খেলার জন্য প্রস্তাব দিয়েছিল মুলতান সুলতান। যদিও নিজের ফিটনেসের কথা ভেবে দলটিকে না করে দিয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের শেষ দিকে হালকা চোটে পড়েছিলেন তাসকিন।
ইনজুরি থেকে ফিট হয়ে ওমরাহ করে এসেছেন তিনি। এরপর শনিবার মিরপুরে হাকলা অনুশীলনও করেছেন তিনি। সেখানেই নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তাসকিন। এই পেসার মনে করেন পিএসএলে খেলতে গিয়ে দেশের খেলা মিস করলে খুব খারাপ দেখাবে।
তিনি বলেন, 'দিন শেষে বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে বা ম্যানেজমেন্ট আছে। যেহেতু এতো গুরুত্বপূর্ণ একটি সিরিজ। গুরুত্বপূর্ণ তো এটাই। কয়েক ম্যাচের জন্য যদি অফার আসে, কয়েক ম্যাচের জন্য গিয়ে যদি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। যেহেতু আমার একটা নিগেল ছিল ইনজুরি থেকে (সেরে) উঠছি। আমার পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ।'
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন এই পেসার। তবে সেই সময় তাকে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর অবশ্য তাকে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এই বিষয়ে খোলাসা করে তাসকিন বলেন, 'বোর্ড আমাকে সম্মানি দিয়েছিল। সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আসলে জাতীয় দলে খেলাটাই মূল লক্ষ্য। এখানে যদি ধারাবাহিকভাবে খেলতে পারি তাহলে ভালো করি আজ হোক কাল হোক সুযোগ আসবে। দিন শেষে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করি। এইটা যদি ঠিক থাকে ফ্র্যাঞ্চাইজি এম্নেই হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা