১৫ বছরের লজ্জার ইতিহাস পাল্টে দিয়ে নিউজিল্যান্ডকে হারালো ইংল্যান্ড
রবিবার মাউন্ট মাঙ্গানুই টেস্টে ইংল্যান্ড ২৬৭ রানে জিতেছে। ১৫ বছর পর কিউইদের মাটিতে প্রথম টেস্ট জিতেছে ইংলিশরা। ৩৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২৬ রানে শেষ হয় স্বাগতিকরা। টেস্টে ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়া অ্যান্ডারসন মাত্র 18 রানে 4 উইকেট নেন। আরেক অভিজ্ঞ ফাস্ট বোলার ব্রড ৪৯ রানে ৪ উইকেট নেন।
৫ উইকেটে ৬৩ রান নিয়ে খেলতে নেমে দিনের শুরুতেই মিচেল ব্রেসওয়েলকে হারায় কিউইরা। ২৫ রান করা এই ব্যাটার ধরাশায়ী হন জ্যাক লিচের বাঁহাতি স্পিনে। খানিক পর স্কট কুগলেইন আর টিম সাউদিকে তুলে নেন অ্যান্ডারসন। নেইল ওয়েগনার ও ব্লেয়ার টিকনার শেষ দিকে সামান্য প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। তাদেরও ছেঁটে ইনিংস মুড়ে দেন ইংল্যান্ডের ইতিহাসের সফলতম পেসার।
এই টেস্টে মূলত তৃতীয় দিনেই হারের জায়গায় চলে এসেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে আগ্রাসী মেজাজে ইংল্যান্ডের ৩২৫ রানের পর ৩০৬ পর্যন্ত করেছিল তারা। দ্বিতীয় ইনিংসে বদলে যায় হিসাব। হ্যারি ব্রুকরা আবারও ইতিবাচক মানসিকতায় খেলে দলকে নেন এগিয়ে। ৩৭৪ রান তুলে কিউইদের ঘাড়ে বিশাল লক্ষ্য তাড়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ইংল্যান্ড।
জবাব দিতে গিয়ে শুরুতেই ব্রডের তোপে পড়ে তারা। ২৮ রানেই পড়ে যায় ৫ উইকেট। এরপর ধুঁকতে ধুঁকতে হার ছাড়া যেন কোন পথ খোলা ছিল না তাদের। এই বড় হারে দুই ম্যাচ টেস্ট সিরিজেও ১-০ ব্যবধানে পিছিয়ে গেল টিম সাউদির দল।
দুই ইনিংসেই আগ্রাসী ব্যাট করে ম্যাচ সেরা হয়েছেন হ্যারি ব্রুক। প্রথম ইনিংসে ৮১ বলে ৮৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪১ বলে ৫৪ করেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live