আসছেন হেড কোচ হাথুরুসিংহে
ইংল্যান্ড সিরিজ হাথুরসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট। দেশে ফেরার পর তাকে একদিন বিশ্রাম নিয়ে আবার কাজ শুরু করতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ২২ ফেব্রুয়ারি।
শ্রীলঙ্কার সাবেক এ ক্রিকেটার এর আগেও বাংলাদেশে কাজ করেছেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট তিন বছর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ৫৪ বছর বয়সী এ কোচ দ্বিতীয় মেয়াদে ঢাকায় থাকবেন আরও দুই বছর।
২০১৭ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শেষে চাকরি থেকে ইস্তফা দেন হাথুরুসিংহে। তার সাফল্যমণ্ডিত অধ্যায় শেষ হয়েছিল তিক্ততায়। বোর্ডের কাছে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে নানা অভিযোগ করেছিলেন তিনি।
তবে প্রথম মেয়াদে হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ বেশ কিছু বড় সাফল্য পেয়েছে। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজ হারিয়েছে। ২০১৫ সালে বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলেছিল। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিল সেমিফাইনাল। এছাড়া অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়