পিএসএল ছেড়ে হুট করে যুক্তরাষ্ট্র গেলেন সাকিব
আবারও পারিবারিক কারণে এবারের আসর থেকে বিদায় নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে সাকিব খেলেছেন মোটে একটি ম্যাচ। এই অলরাউন্ডারের বদলি হিসেবে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে দলে টেনেছে পেশোয়ার জালমি।
রোববার আনুষ্ঠানিক বিবৃতিতে সাকিবের পিএসএল ছাড়ার কথা জানিয়েছে পেশোয়ার। তবে সাকিবের দল পেশোয়ার যদি টুর্নামেন্টের প্লে-অফ পর্বে খেলার সুযোগ পায় তবে আবারও সেখানে তাকে দেখা যেতে পারে।
জানা গেছে, স্ত্রীর অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব। সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিব বলেছেন, “গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণে আমাকে সাময়িকভাবে পিএসএল ছেড়ে যেতে হচ্ছে”।
“আমি জানি যে এখানে আমার বড় একটি সমর্থকগোষ্ঠী রয়েছে এবং আমি ভক্তদের সামনে সবগুলো ম্যাচ খেলার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ পেশোয়ারের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ভূমিকা রাখতে আমি পরবর্তীতে কোনো এক পর্যায়ে ফিরে আসবো।”
পাকিস্তান সুপার লিগে এবারের আসরে মাত্র একটি ম্যাচ খেলেছেন সাকিব যেখানে এক বলে এক রান করে অপরাজিত ছিলেন তিনি। যদিও অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। এছাড়া বল হাতে তিন ওভার হাত ঘুরিয়ে দিয়েছিলেন ৩১ রান, পাননি কোনো উইকেটের দেখা। তাই দ্বিতীয় ম্যাচেই তার বদলে রভম্যান পাওয়েলকে খেলিয়েছে বাবর আজমের দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live