বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে যে দুই দল জানালো আইসিসি
রবিবার ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের পর আইসিসির তরফে জানানো হয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। আপাতত তিনটি দলের মধ্যে লড়াই চলবে - অস্ট্রেলিয়া, ভারত এবং শ্রীলঙ্কা। তবে খাতায়কলমে যে অস্ট্রেলিয়া এবং ভারত ফেভারিট, তা নিয়ে কোনও সন্দেহ প্রকাশ করা হয়নি। যে দুই দল আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষে আছে।
যে দুই দলের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে পারে, সেই সম্ভাবনা শতাংশের বিচারে প্রকাশ করেছে আইসিসি। যে ফাইনাল আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে হবে। ওই তালিকা অনুযায়ী, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার সম্ভাবনা ৮৮.৯ শতাংশ। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনা ৮.৩ শতাংশ বলে জানানো হয়েছে। আইসিসির তালিকা অনুযায়ী, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনা ২.৮ শতাংশ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা:
|
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে কোন কোন টেস্ট বাকি আছে?
দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (প্রথম টেস্ট): সেঞ্চুরিয়ন, ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ।
ভারত বনাম অস্ট্রেলিয়া (তৃতীয় টেস্ট): ইন্দোর, ১ মার্চ থেকে ৫ মার্চ।
দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় টেস্ট): জোহানেসবার্গ, ৮ মার্চ থেকে ১২ মার্চ।
নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ((প্রথম টেস্ট): ক্রাইস্টচার্চ, ৯ মার্চ থেকে ১৩ মার্চ।
ভারত বনাম অস্ট্রেলিয়া (চতুর্থ টেস্ট): আমদাবাদ, ৯ মার্চ থেকে ১৩ মার্চ।
নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ((দ্বিতীয় টেস্ট): ওয়েলিংটন, ১৭ মার্চ থেকে ২১ মার্চ।
আপাতত যা পরিস্থিতি, তাতে ভারত একটি টেস্ট জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে চলে যাবে। অন্য কোনও দলের দিকে তাকিয়ে থাকতে হবে না। বাকি একটি জায়গার জন্য অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে লড়াই হবে। অস্ট্রেলিয়া যদি ভারতের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে হেরে যায় এবং শ্রীলঙ্কা যদি ২-০ ব্যবধানে জিতে যায়, তাহলে ফাইনালে চলে যাবে লঙ্কা বাহিনী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live