এক সাথে ওমরাহ পালন করলেন মুশফিক-রিয়াদ
এই সময়টাই সৎব্যবহার করছেন অনেক ক্রিকেটার। অবসরের এই সময়টাতে পবিত্র ওমরাহ হজ পালন করার ব্রত করেছেন বাংলাদেশ দলের দুই সতীর্থ ও সম্পর্কে ‘ভায়রা ভাই’ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এজন্য বিপিএল ফাইনাল ম্যাচ খেলেই রিয়াদকে সঙ্গে নিয়ে সৌদি আরবে পাড়ি জমান মুশফিক। বর্তমানে সেখানেই অবস্থান করছেন এই দুই তারকা ক্রিকেটার।
বাংলাদেশের অভিজ্ঞ এই দুই তারকা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে আলাদা আলাদা পোষ্ট করেন। নিজের একটি ছবি পোস্ট করে মুশফিক ক্যাপশনে সমর্থকদের সালাম জানান। আর সোমবার মদিনায় অবস্থানরত একটি ছবি পোস্ট করে রিয়াদ ক্যাপশনে মদিনা লিখে একটি লাভ ইমুজি দেন।
পবিত্র ওমরা পালন শেষে কবে দেশে ফিরবেন এই দুই তারকা তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আসন্ন ইংল্যান্ড সিরিজের অনশীলন শুরুর আগেই ঢাকায় পৌঁছাবেন তারা।
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ বাংলাদেশে আসবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তারপরই শুরু হবে অনুশীলন ক্যাম্পে। তার আগেই ফিরতে পারেন মুশফিক-রিয়াদ।
উল্লেখ্য, কয়েক দিন আগে পেসার তাসকিন আহমেদ গিয়েছিলেন ওমরাহ হজ পালন করতে। এছাড়া তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পরিবারসহ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। আর বিপিএলের মাঝপথেই ওমরাহ করতে গিয়েছিলেন সাকিব আল হাসানও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live