অধিনায়ক হিসেবে আইপিএলে ধোনির থেকে এগিয়ে রোহিত
স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, আইপিএলের ইতিহাসে কে সেরা অধিনায়ক- রোহিত না ধোনি? ঠিক এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগকেও। তবে প্রশ্নকে এড়িয়ে যাননি তিনি। বরং সরাসরি জানিয়ে দিয়েছেন আইপিএলের পরিপ্রেক্ষিতে অধিনায়ক রোহিত শর্মা এগিয়ে রয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির থেকে।
এক অনুষ্ঠানে তাঁর বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন বীরু। বলেছেন, ‘নম্বর, এই বিষয়ে সমস্ত কিছু বলে দেবে। দেখুন, এমএস ধোনির অভিজ্ঞতা রয়েছে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার। এর পর ও চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পায়। রোহিত শর্মার প্রথম অধিনায়কত্বের অভিজ্ঞতাই মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরে। আর এখান থেকেই শুরু হয় অধিনায়ক রোহিতের সফলতার পথ চলা। আর এই কারণেই ওর (রোহিতের) অনেক বেশি কৃতিত্ব প্রাপ্য। অনেকটাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতন। যেমন হঠাৎ করেই ও ভারতীয় দলের অধিনায়ক হয়। নতুন এবং আলাদা আলাদা ক্রিকেটার এবং পদ্ধতি প্রয়োগের চেষ্টা করেছিল ও। রোহিত তো দু'টি বিশ্বকাপের ফাইনালেও খেলেছে। আর এই কারণেই আমি ওকে এগিয়ে রাখব।’
২০২৩ সালের ৩১ শে মার্চ থেকে শুরু হবে এ বারের আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। আমেদাবাদেই অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। বর্তমানে রোহিত শর্মা ব্যস্ত রয়েছেন বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে। চার ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই ভারতীয় দল এগিয়ে রয়েছে ২-০ ফলে। নাগপুর টেস্টে ভারত ইনিংস এবং ১৩২ রানে জয়লাভ করেছিল। আর রবিবার দিল্লি টেস্টও তারা জিতে নিল ছয় উইকেটে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য