দি মারিয়াকে খোলা লাইসেন্স দিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি
কেননা আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি দি মারিয়াকে সেই লাইসেন্সই দিয়েছেন। আর্জেন্টিনার কোচ জানিয়ে দিয়েছেন, যত দিন খুশি আর্জেন্টিনার জার্সিতে খেলতে পারবেন দি মারিয়া।
কাতার বিশ্বকাপ আর্জেন্টাইন রূপকথা লেখা হয়েছে দুই মাস হলো। ২০২৬ বিশ্বকাপ তো এখনো অনেক দূরের পথ। চোট প্রবণ ৩৫ বছর বয়সী দি মারিয়ার জন্য ২০২৬ বিশ্বকাপ অনেক অনেক দূর। তখন তাঁর বয়স হয়ে যাবে ৩৯ বছর। চোট দি মারিয়ার নিত্যসঙ্গী, কাতার বিশ্বকাপেও চোটের সঙ্গে লড়তে হয়েছে দি মারিয়াকে। তাই মেসির মতো দি মারিয়ার ২০২৬ বিশ্বকাপেও খেলা নিয়ে খুব একটা কথা হয় না।
তবে প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাইপর্ব, এমনকি ২০২৪ কোপা আমেরিকার জন্য তাঁকে পাওয়া যেতে পারে। জাতীয় দলে আর্জেন্টাইন এই উইঙ্গারের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেছেন, ‘দি মারিয়া একজন চ্যাম্পিয়ন। সে যত দিন চায় খেলে যাবে। আশা করছি সে আরও অনেক দিন আর্জেন্টিনার হয়ে খেলবে।’
তবে সে জন্য দি মারিয়াকে একটা শর্ত বেঁধে দিয়েছেন স্কালোনি। আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যেতে দি মারিয়াকে খেলার মতো ফিট থাকতে হবে।
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে আগেও কথা বলেছেন স্কালোনি। ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা, না খেলা-পুরোটাই মেসির ওপর নির্ভর করছে, সেটা আরও একবার বললেন স্কালোনি, ‘পরের বিশ্বকাপে খেলা, না খেলা-পুরোটাই মেসির সিদ্ধান্ত। ও যদি ফিট থাকে, তাহলে খেলবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা