ফিরে আসতে পেরে আমি খুবই খুশি : হাথুরুসিংহে
বিমান বন্দর থেকে গাড়ি গেট দিয়ে বের হতেই সাংবাদিকরা সবাই তাকে ঘিরে ধরেন। তবে পুরোপুরি সাক্ষাৎকার না দিলেও গাড়ি থেকে জানালা খুলে সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন তিনি। তিনি প্রথমে জানালা খুলে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “ফিরে আসতে পেরে আমি খুবই খুশি”।
শুধু তাই নয় জানালেন বাংলাদেশের মানুষকে পছন্দ করেন বলেই আবারো এদেশে ফিরেছেন তিনি। তিনি বলেন, “আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি।”
দ্বিতীয়বারের মতো জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নিতে আবারও বাংলাদেশে এসেছেন হাথুরুসিংহে। সোমবার রাত ১০টা ২৬ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তিন ফরম্যাটেই হেড কোচের দায়িত্ব পালন করবেন হাথুরু।
তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের আসার পর মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে একটি হোটেলে বাকি কোচিং স্টাফদের নিয়ে আলোচনায় বসবেন হাথুরু, সেখানে থাকতে পারেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।
২০১৪ সালে বাংলাদেশের দায়িত্ব নেন চান্দিকা হাথুরুসিংহ। ২০১৭ সালে চুক্তির মাঝপথে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। তার অধীনে বিশ্বকাপের কোয়ার্টার, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালসহ বেশ ভালো সাফল্য পেয়েছিল বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live