প্রথম দিন যা করলেন হাথুরুসিংহ
হাথুরুসিংহে নতুন সূচনা অবশ্য অনেক বেশি কঠিন কাজ নিয়ে আসে। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের প্রস্তুতির জন্য খুব বেশি সময় নেই লঙ্কান কোচের।
১ মার্চ থেকে শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যার ফলে ঢাকায় পা দিয়ে বিশ্রামে সময় না কাটিয়ে কাজে নেমে পড়েছেন হাথুরুসিংহে। প্রথম দিনেই হাজির হয়েছেন মিরপুরের হোম অব ক্রিকেট শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
মাঠে এসে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং খালেদ মাহমুদ সুজনের সঙ্গে আলোচনায় মত্ত হয়ে ওঠেন হাথুরুসিংহে। নিশ্চয়ই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে বধ করারই পরিকল্পনা সাজাচ্ছিলেন ‘প্ল্যানিং মাস্টার’ হাথুরু। এই সময়ে মাঠে ক্রিকেটারদের ট্রেনিংয়েও চোখ রাখছিলেন এই কোচ। সেসময়ে তাদের সঙ্গে ছিলেন ক্রিকেট অপারেশন্সের সদস্য শাহরিয়ার নাফিস এবং নাফিস ইকবাল খান।
তাদের সঙ্গে আলোচনা শেষে মিরপুরের পিচ কিউরেটর স্বদেশী গামিনি ডি সিলভার সঙ্গেও কথা বলতে দেখা যায় হাথুরুকে। সেখান থেকে শাহরিয়ার নাফিসের সঙ্গে মিরপুরের একাডেমি মাঠে ক্রিকেটারদের ব্যাটিং অনুশীলন দেখেন টাইগারদের দায়িত্ব নেওয়া এই কোচ। ইংল্যান্ড সিরিজের জন্যই ব্যাটিং অনুশীলন করেছিলেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।
নিজের শিষ্যদের ব্যাটিং অনুশীলন দেখলেও হাথুরু এদিন কোনো ক্রিকেটারকেই কোনো পরামর্শ দেননি। এমনকি আলোচনাও করেননি কারো সঙ্গেই। সেখান থেকে ইনডোর দেখতে যান হাথুরু। ফের ফিরে আসেন মিরপুরের মূল উইকেটে। সেখানে উইকেট নিয়ে আলোচনা করছিলেন ডি সিলভার সঙ্গে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live