কেএল অপরাধী নয়, ওকে একা ছেড়ে দাও
রাহুলকে এখনও সমর্থন করে চলেছে টিম ম্যানেজমেন্ট। এবং শুভমান গিল ভালো ছন্দে রয়েছেন, তা সত্ত্বেও তাঁকে খেলানো হচ্ছে না। রঞ্জিতে টানা ভালো পারফরম্যান্স করার পরেও দলেই নেওয়া হয়নি সরফরাজ খানকে। এঁদের উপেক্ষা করে রাহুলকে খেলিয়ে যাওয়া নিয়ে অনেকের মতোই ক্ষভ উগরে দিয়েছেন ভারতের তারকা পেসার ভেঙ্কটেশ প্রসাদও। তিনি রাহুলকে নির্বাচন করা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।
প্রাক্তন ভারতীয় পেসার বেশ কিছু দিন ধরেই ক্রমাগত রাহুলের তীব্র সমালোচনা করে চলেছেন এবং সম্প্রতি তিনি ভারতের প্রাক্তন টেস্ট ওপেনার আকাশ চোপড়ার সঙ্গে টুইটার যুদ্ধে জড়িয়ে পড়েছেন। যা নিয়ে তীব্র জলঘোলাও হচ্ছে।
গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ধারাবাহিক এই ঘটনাগুলি দেখে বিরক্ত প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। এবং মঙ্গলবার রাতে টুইটারে তিনি কেএল রাহুলের পাশে দাঁড়িয়ে বলেছেন, ৩০ বছরের তারকা ডানহাতি ব্যাটারের উপর বিশ্বাস রাখতে।
হরভজন টুইটে লিখেছেন, ‘আমরা কি @klrahul-কে একা ছেড়ে যেতে পারি না বন্ধুরা? ও কোনও অপরাধ করেনি। ও এখনও একজন প্রথম সারির খেলোয়াড়। ও শক্তিশালী ভাবেই প্রত্যাবর্তন করবে। আমরা প্রত্যেকেই আন্তর্জাতিক ক্রিকেটে এই ধরনের খারাপ সময়ে মধ্যে গিয়েছি। ও প্রথম এবং শেষ একজন নয়। তাই অনুগ্রহ করে এই সত্যটিকে সম্মান করুন যে, ও আমাদের প্লেয়ার এবং ওর উপর ভরসা রাখুন।’
কেএল রাহুল তাঁর শেষ তিনটি টেস্ট ইনিংসে মাত্র ২০, ১৭ এবং এক রান করেছেন। ওকে সহ-অধিনায়কের ভূমিকা থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। এবং বাকি দু'টি টেস্টের দলে থাকলেও, প্রথম একাদশে তাঁকে নাও রাখা হতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ভারত খেলতে নামবে ইন্দোরে ১ মার্চ থেকে। চলবে ৯ মার্চ পর্যন্ত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live