দুর্দান্ত জয়ের পর অবিশ্বাস্য মন্তব্য করলেন বেনজেমা
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অ্যানফিল্ডে কোনো দল ২-০ গোলে পিছিয়ে পড়ার পর আর জিততে পারেনি। পাশাপাশি অ্যানফিল্ডে কোনো দল কখনো লিভারপুলের জালে তিনবারের অধিক বল জড়াতে পারেনি। রিয়াল মাদ্রিদ গতকাল সেগুলোই করে দেখিয়েছে।
নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ ইউরোপের প্রকৃত রয়্যাল টিম। যাদের শোকেসে রয়েছে রেকর্ড ১৪টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। সবশেষ ৯ আসরে ৫ বারই শিরোপা জিতেছে তারা। ম্যাচ শেষে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা বলেছেন, তারা যথারীতি এবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে চান।
‘আমরা ব্যক্তিত্বের সঙ্গে খেলেছি। আমরা গোল তৈরি করেছি। আবারও আমরা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে চাই। আজকের ম্যাচটি সত্যিই অসাধারণ ছিল। এমন ম্যাচ খেলতেও ভালো লাগে, আর যারা দেখেন তাদেরও ভালো লাগে।’
‘প্রথম ১৫ মিনিট পর প্রকৃত রিয়াল মাদ্রিদকে দেখেছে সবাই। আসলে এই লেভেলে ফুটবলটা বেশ কঠিন। তারা আমাদের চেয়ে ভালো খেলে ভালো সূচনা করেছিল। কিন্তু এটা ছিল একটা বড় ম্যাচ এবং আমরা সেটার জন্য প্রস্তুত ছিলাম।’ যোগ করেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়