মাশরাফির জাতীয় দলে ফেরার বিষয়ে সরাসরি যা বললেন হাথুরুসিংহে
সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) মাঝারি মানের দল গড়েও মাশরাফীর নেতৃত্বগুণে ফাইনালে উঠেছিল সিলেট স্ট্রাইকার্স। যদিও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে শিরোপা খোয়াতে হয়েছিল মাশরাফি বাহিনীকে। তবে সিলেট হারলেও মাশরাফীর পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।
তাই বিপিএলের ফাইনালের পর জাতীয় দলে ফেরার প্রসঙ্গে মাশরাফীকে জিজ্ঞাসা করা হয়েছিল। তবে তিনি সাফ বলে দিয়েছিলেন, ‘বাংলাদেশ দলে ফেরার কোনো ইচ্ছা নেই। যতদিন মন সায় দেবে, ততদিনই মাঠে খেলব। যদি টুর্নামেন্টের মধ্যেও মনে হয় খেলব না, তো খেলব না।’
আজ (২২ ফেব্রুয়ারি) দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আর সেখানেই গণমাধ্যমকর্মীরা হাথুরুর কাছে জানতে চাওয়া হয় মাশরাফীর জাতীয় দলে ফেরা প্রসঙ্গে। কিন্তু মাশরাফীর ফেরা নিয়ে হাথুরু যা বললেন, তাতে এই প্রসঙ্গে আর কথা বাড়ানোর সুযোগই রইলো না। মাশরাফী কি ফিরবেন? এমন প্রশ্নে হাথুরু তার স্টাইলেই জবাব দিলেন, ‘নির্বাচনের জন্য?’
মাশরাফী যে মাঠের বাইরে এখন পুরোদুস্তোর রাজনীতিবিদ সেই খবরও রাখেন হাথুরুসিংহে। তাই ম্যাশের দলে ফেরার প্রসঙ্গে টেনে আনতেই নির্বাচনের কথা বলায় বোঝাই গেল সব প্রশ্নের উত্তর। তারপর অবশ্য পরিষ্কার করেই সব বলে দিলেন চন্ডিকা হাতুরুসিংহে। লঙ্কান এই কোচের জবাব, ‘না, আমার মনে হয় সে (মাশরাফী) আর খেলছে না।’
আরেক সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গ আসতেও চাছাছোলা জবাব হাথুরুর। গুঞ্জন রয়েছে, ‘সাকিবের কমিটমেন্ট নিয়ে নাকি প্রশ্ন তুলেছেন হাথুরু।’ এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফালতু প্রশ্ন। এ বিষয়ে আমার কিছুই জানা নেই। কখনো এমন চিন্তাও করিনি, বলিওনি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live