সারা দেশে গ্রামীণফোনের নেটওয়ার্ক সমস্যা
নেটওয়ার্ক সমস্যার কারণে বৃহস্পতিবার সকাল থেকে এ প্রতিবেদন লেখার সময় দুপুর ১টা পর্যন্ত অপারেটরটির গ্রাহকরা অন্য নম্বরে ফোন ও এসএমএস করতে পারেননি, এমনকি তাদের নম্বরেও ফোন ও এসএমএস আসেনি।
গ্রামীণফোনের গ্রাহকরা অভিযোগ করেন, সকাল থেকেই হঠাৎ করে গ্রামীণফোন নম্বর থেকে অন্য কোনো নম্বরে কল ও এসএমএস যাচ্ছে না। টিঅ্যান্ডটি নম্বরে ফোন কলও আদান-প্রদান হচ্ছিল না। আবার কল করলে কলড্রপ কিংবা মিউট কলের (কল রিসিভ হলেও কথা শোনা যায়নি) পরিমাণও ছিল প্রচুর। এতে ভোগান্তিতে পড়েন অপারেটরটির গ্রাহকরা। অনেকেই জরুরি প্রয়োজনে অন্য নম্বরে কল দিতে চাইলে ব্যর্থ হয়েছেন। বারবারই কল ফেইলড বলে মোবাইল স্ক্রিনে লেখা উঠছিল। একইভাবে এসএমএস পাঠাতে গেলেও ফেইলড দেখাচ্ছিল।
এ বিষয়ে যোগাযোগ করা হলে গ্রামীণফোনে এক কর্মকর্তা জানান, আজ সকালে হঠাৎ করেই গ্রাহকদের অভিযোগ আসে যে নেটওয়ার্ক পাচ্ছেন না তারা। পরে জানা যায়, দেশের উত্তরাঞ্চলের ৩টি ভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়ায় এই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।
গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে সাময়িক কল করতে সমস্যার কথা জানিয়ে দুঃখপ্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ