শেষ হলো ম্যাচ
তবে সদ্য ওমরাহ হজ পালন করে প্রস্তুতি ম্যাচে ফিরেছেন বাংলাদেশের সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ, মি: ডিপেন্ডবল মুশফিকুর রহিম ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়াও পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামরাও ম্যাচে রয়েছেন। আগে ব্যাট করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফিরেছেন তামিম ইকবাল।
মাত্র দুই রান করেই হাসান মাহমুদের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সুযোগ পাওয়া ক্রিকেটারদের পাশাপাশি এই ম্যাচে খেলছে বাইরে থাকা একাধিক ক্রিকেটার। আগে ব্যাট করে ২০৫ রান সংগ্রহ করেছে বিসিবি নীল একাদশ। সবুজ দলের হয়ে চারটি উইকেটে নিয়েছেন তাইজুল ইসলাম।
দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেছেন ইয়াসির আলী। মাত্র দুই রান করেছেন তামিম ইকবাল। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন লিটন দাস। তবে এরপর আর ব্যাট হাতে জ্বলে উঠতে পারিনি আর কোন ব্যাটসম্যান। জাকির হাসান ৮ এবং মুশফিকুর রহিম ফেরেন ৬ রান করে।
শেষ ভরসা আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে এসেছে ১৭ রান। এছাড়াও মেহেদী হাসান মিরাজ করেছেন ১৯ রান। তবে শেষের দিকে কিছুটা হলেও রানের গতি সচল করেছেন আমিনুল ইসলাম বিপ্লব প্রস্তুতি ম্যাচে ২৮ রান করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (সোমবার, ১৩ এপ্রিল ২০২৬)