অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ‘চোকার্স’ তকমা পেল ভারত
এবারও হলো না স্বপ্নপূরণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ রানে হারলো ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো অজি শিবির। বেথ মুনি এবং অ্যালিসা হিলির সুবাদে ওপেনিং জুটিতে ওঠে ৫২ রান। ওপেনারদের গড়া ভিতের ওপর ইমারত গড়েন অধিনায়ক মেগ ল্যানিং, অ্যাশলি গার্ডনারের মত তারকারা।
নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান করে অজি’রা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলো ভারত। জেমাইমা রড্রিগেস এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর ) পালটা আঘাত করার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয় নি আজ। ভারতের ইনিংস থামে ১৬৭ রানে। আরও একবার বড় টুর্নামেন্টে জয়ের মুখ থেকে ম্যাচ হাতছাড়া হওয়ায় আক্ষেপ যাচ্ছে না ভারত সমর্থকদের। এইভাবে ম্যাচ হারা যেন স্বভাব হয়ে গিয়েছে ‘উইমেন ইন ব্লু’র। এমনটাই বলছেন তাঁরা।
পুরুষদের সিনিয়র দল ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছিলো টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে। সেই শেষ চারে গিয়েই থেমে গেলো মেয়েদের বিজয়রথও। আরও একবার আইসিসি ট্রফির মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে ভারত’কে। অথচ ম্যাচে একটা সময় অবধি এগিয়ে ছিলো ভারতই। মনে হচ্ছিলো প্রথমবারের জন্য টি-২০ বিশ্বকাপ ফাইনালের গেরো কাটাতে চলেছে দল।
ফাইনালের স্বপ্নও দেখা শুরু করেছিলেন সমর্থকেরা। সবকিছু বদলে দিলো একটা রান আউট। ২০১৯ সালে পুরুষদের বিশ্বকাপে ভারতের ফাইনাল খেলার স্বপ্ন চূরমার হয়ে গিয়েছিলো মহেন্দ্র সিং ধোনি রান-আউট হওয়ায়। এবারও ভিলেন হলো রান-আউট’ই। ৩৪ বলে ৫২ রান করে উইকেট খোয়ান অধিনায়ক হরমনপ্রীত কৌর। ক্রিজে ব্যাট আটকে যাওয়ায় উইকেট হারাতে হয় তাঁকে।
তিনি মাঠে নামতে পারবেন কিনা তাই ছিলো অনিশ্চিত। হাসপাতাল থেকে ফিরে আজ দেশের প্রতিনিধিত্ব করতে নেমেছিলেন হরমনপ্রীত। শুরুতেই তিন উইকেট হারানো ভারতীয় ইনিংসকে যেভাবে ধীরে ধীরে আলোর সরণীতে ফিরিয়েছিলেন তিনি, তাতে অধিনায়ককে কুর্ণিশ না জানিয়ে পারছেন না নেটিজেনরা।
একই সাথে ৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলা জেমাইমা রড্রিগেসকেও শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁরা। সমাজমাধ্যমের রোষানলে বরং ভারতের ফিল্ডিং। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচ আজ ফস্কান ফিল্ডারেরা। সেটাই জয় আর হারের মাঝে ব্যবধান গড়ে দিলো বলে মনে করছে সোশ্যাল মিডিয়া। দুই ওপেনারকেও তুলোধোনা করছেন স্মর্থকেরা।
আর কবে দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ জেতাবেন স্মৃতি-শেফালীরা? উঠছে প্রশ্ন। একের পর এক টুর্নামেন্টের শেষপর্বে এসে দম হারিয়ে ফেলছে ভারতীয় দল। রোহিত-কোহলিদের মতই অবস্থা স্মৃতি-দীপ্তিদের। দক্ষিণ আফ্রিকা নয়, ভারতকেই বলা হোক বিশ্ব ক্রিকেতের নয়া চোকার্স, এই আওয়াজই ব্যক্ত হয়েছে সমাজমাধ্যমের দেওয়ালে।
দেখে নিন ট্যুইটারচিত্র-
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live