ভারতের ওপেনারদের ধুঁয়ে দিচ্ছে নেট দুনিয়ায়
আর কখনো সেমিফাইনাল জেতার সৌভাগ্য হয় নি ‘টিম ইন্ডিয়া’র। হলো না এবারও। টসে জিতে আজ প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া। অ্যাশলি গার্ডনার, বেথ মুনি, মেগ ল্যানিংদের ঝোড়ো ব্যাটিং-এর সুবাদে ১৭২ রান করে অজি’রা। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয় তুলে নিতে ভারতের দরকার ছিলো একটা দারুণ ওপেনিং জুটি।
কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে আরও একবার ব্যর্থ হলেন শেফালী ভার্মা এবং স্মৃতি মন্ধানা। মিডল অর্ডারে জেমাইমা রড্রিগেস এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর প্রত্যাঘাতের চেষ্টা করলেও শেষ অবধি ৫ রানে হারতে হয় ভারতকে।
আজকের হারের জন্য ওপেনিং জুটিতে বড় রান না ওঠাকেই দায়ী করছেন সমর্থকেরা। আর কবে দায়িত্ব নিয়ে বড় ম্যাচ জেতাবেন স্মৃতি শেফালীর মত তারকারা? সমাজমাধ্যমে উঠতে শুরু করেছে প্রশ্ন।
কুড়ি-বিশের ক্রিকেটে স্কোরবোর্ডে বড় রান তুলতে গেলে ওপেনিং জুটির সফল হওয়া অত্যন্ত প্রয়োজন। আজকের ম্যাচেই অস্ট্রেলিয়ার সাফল্যের পেছনে রয়েছে বেথ মুনি ও অ্যালিসা হিলি জুটির ব্যাটিং বিক্রম। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে ইনিংসকে একটি মজবুত ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন হিলি ও মুনি। সেখানেই ব্যর্থ হলো ভারত।
আজকের ম্যাচে একেবারেই রান পেলেন না স্মৃতি মন্ধানা এবং শেফালী ভার্মা। ইনিংসের সূচনা করতে এসে ৬ বলে ৯ রান করেই আউট হয়ে যান শেফালী। কিছুদিন আগেই অনূর্দ্ধ-১৯ দলের অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন শেফালী। দক্ষিণ আফ্রিকা থেকে জোড়া বিশ্বকাপ জয়ের মেডেল নিয়ে ফেরার স্বপ্ন পূরণ হলো না তাঁর।
আজকের ম্যাচে মেগান শ্যুটের বলে এলবিডলু হলেন তিনি। রানের মধ্যে ছিলেন স্মৃতি মন্ধানা। তাঁর ব্যাটের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ভারতীয় সমর্থকরাও। কিন্তু আজ চূড়ান্ত হতাশ করলেন বাঁ-হাতি ব্যাটার। অ্যাশলি গার্ডনারের বলের লাইন বুঝতে পারেন নি তিনি। কাট মারতে চেয়েছিলেন।
কিন্তু ব্যাটের নাগাল এড়িয়ে বল এসে লাগে প্যাডে। সাজঘরে ফিরতে হয় তাঁকেও। ৫ বলে তাঁর রানসংখ্যা মোটে ২। একের পর এক বড় টুর্নামেন্টের শেষ ল্যাপে এসে ভারতের মেয়েদের দম হারিয়ে ফেলা দেখতে দেখতে ক্লান্ত হয়ে উঠেছেন সমর্থকরা। আর কবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে দেখা যাবে ওপেনারদের? প্রশ্ন তুলেছেন তাঁরা।
পাশাপাশি ব্যাঙবিদ্রুপেও স্মৃতি ও শেফালী’কে ভরিয়েছেন নেটিজেনরা। সম্প্রতি ভারতের পুরুষ দলের ওপেনার কে এল রাহুল ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার কারণে রয়েছেন ক্রিকেটভক্তদের রোষানলে। শেফালী ও স্মৃতিও গুরুত্বপূর্ণ ম্যাচে রাহুলের মতই নিষ্ক্রিয় হয়ে পড়েন। এমনটাই বলছে সোশ্যাল মিডিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (সোমবার, ১৩ এপ্রিল ২০২৬)