কভার ড্রাইভে বিরাট কোহলি নয় বাবর আজম সেরা
ইএসপিএন ক্রিকইনফোর তরফে ডেভিড মিলারকে প্রশ্ন করা হয়েছিল বিরাট না বাবর কার কভার ড্রাইভকে তিনি এগিয়ে রাখবেন? যার সোজাসাপ্টা উত্তর দিয়েছেন ডেভিড মিলার। প্রত্যয়ী কন্ঠে তিনি জানিয়ে দিয়েছেন, ‘আমি এই ক্ষেত্রে বাবরের সঙ্গেই যাব।’ অর্থাৎ বাবরকে তিনি কভার ড্রাইভ খেলার দিক থেকে বিরাটের থেকে এগিয়ে রেখেছেন। উল্লেখ্য দীর্ঘদিন ধরে এই প্রোটিয়া ব্যাটার খেলছেন আইপিএলে। গত বছর তাঁর ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটানস আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। যে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ফলে বিরাটকে খুব কাছ থেকে দেখার সুযোগও ছিল মিলারের সামনে।
পাশাপাশি মিলারকে জসপ্রীত বুমরাহ এবং শাহিন শাহ আফ্রিদির ইয়র্কার নিয়েও প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল কার ইয়র্কার খেলতে সবথেকে বেশি সমস্যায় পড়তে হয়েছে? প্রশ্নের উত্তরে মিলার জানিয়েছেন, ‘আমি এই ক্ষেত্রে বুমরাহর ইয়র্কারের কথা বলব।’ মিলারের মতে ২২ গজে শাহিন আফ্রিদির তুলনায় জসপ্রীত বুমরাহর ইয়র্কার সামলাতেই তাঁকে সবথেকে বেশি সমস্যায় পড়তে হয়েছে। প্রসঙ্গত এই মুহূর্তে মিলার খেলছেন পিএসএলে। মুলতান সুলতানসের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। এই মুহূর্তে পিএসএলের ক্রমতালিকায় শীর্ষে রয়েছে মিলারের দল। ৫ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট।
৩৪ বছর বয়সি কোহলি দীর্ঘদিন বাদে ফর্মে ফিরেছেন। রানের খরা কাটিয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটে তিনি ভালো পারফরম্যান্স করলেও দীর্ঘতম ফর্ম্যাটে এখনও তাঁর ব্যাট থেকে পাওয়া যায়নি বিরাট সুলভ ইনিংস। যদিও সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লি টেস্টে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান করার নজির গড়েছেন। দ্রুততম ২৫ হাজার রান করে ভেঙে দিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নজিরও। অন্যদিকে ২০২২ সালে বাবর আবার সমস্ত ফর্ম্যাটেই সর্বাধিক রান করারও নজির গড়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live