বাংলাদেশে যাঁরা সফল, তাঁদের মতো না আমি বিশ্ব সেরা সুপারস্টার হতে চাই : শান্ত
কিন্তু অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের পর থেকে নিজেকে মিলে ধরতে শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত। সেই ফর্ম ধরে রেখেছেন সদ্য শেষ হওয়া বিপিএলেও। অফ ফর্ম কাটিয়ে সুদিনে ফিরতে শুরু করেছেন জাতীয় দলের টর্প অডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
বিপিএলের এবারের আসরে স্বপ্নের মত কাঠিয়েছেন তিনি। বিপিএলের ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে ৫০০+ রানের রেকর্ড করেছেন তিনি। তাইতো বিপিএলের এবারের আসরের ম্যান অফ দা টুর্নামেন্ট পুরস্কার উঠেছে তার হাতেই। আর এটা তার ছোটবেলার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
সম্প্রতি দেশের প্রথম সারির এক দৈনিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার স্বপ্ন ছিল তার। ওই সাক্ষাৎকারে নাজমুল হোসেন শান্ত বলেন,
“এটি বলতে পারি যে কোনো একদিন বিপিএলের সেরা খেলোয়াড় হওয়ার স্বপ্নও আমি তখন থেকেই দেখতে শুরু করেছিলাম। স্বপ্ন দেখতাম ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) বড় কিছু করার। আমাদের সেরা টুর্নামেন্ট বলতে তো এই দুটোই”।
“যদিও কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে ডিপিএলের প্রথম মৌসুমটা আমার একদমই ভালো যায়নি। কয়েক বছর আগে এই আসরেও আমি আবাহনীর হয়ে সর্বোচ্চ ৭৪৯ রান করেছি। ছোট্ট দুটো স্বপ্ন ছিল আমার, দুটোই পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ।”
তবে দেশের ক্রিকেটেই সেরা নয় নাজমুল হোসেন শান্ত হতে চান বিশ্ব সেরা খেলোয়াড়। বৈশ্বিক ক্রিকেটের মহাতারকা হতে চান তিনি। মোহাম্মদ আশরাফুল সাকিব আল হাসানদের কাতারে যেতে চান তিনি। সাক্ষাৎকারে তিনি আরো বলেন,
“দেশের সীমানায় আটকে থাকতে চাই না। আমি গ্লোবাল সুপারস্টার হতে চাই। দেশের হয়ে তো খেলছিই, স্বপ্ন দেশের জন্য বড় কিছু করা। আমি ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় হতে চাই। তিন সংস্করণে যারা বিশ্বের সেরা খেলোয়াড়, তাঁদের মতোই একজন হতে চাই”।
“বাংলাদেশে যাঁরা সফল, তাঁদের মতো না। বিশ্বের মধ্যেই আমি অন্যতম সেরা খেলোয়াড় হতে চাই। যদিও এটি মুখে বলা সহজ। আমি এটি বললাম, আপনি লিখবেনও। তাতে অনেকের অনেক ধরনের প্রতিক্রিয়াও শোনা যেতে পারে। কিন্তু আমার স্বপ্ন তো আমারই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live