ইংল্যান্ডের ইনিংস শেষ, ব্যাটিংয়ে নেমে উল্টো বিপদে নিউজিল্যান্ড
যদিও বৃষ্টির কারণে দিনের শেষভাগে খেলা বন্ধ ছিল। যদি খেলা না বন্ধ থাকতো তাহলে কিউইদের বাকি তিন উইকেটও হয়তো তুলে নিতে পারতেন জেমস অ্যান্ডারসন-জ্যাক লিচরা। ইংল্যান্ডের এই দুই বোলারই তিনটি করে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। একটি উইকেট গেছে স্টুয়ার্ট ব্রডের ঝুলিতে।
বড় রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে কিউইরা। মাত্র ২১ রানে তারা টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায়। ডেভন কনওয়ে ফেরেন শূন্য রানে। কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। উইল ইয়ন করেন ২ রান।
চতুর্থ উইকেটে হ্যানরিন নিকোলসকে নিয়ে কিছুটা হাল ধরেন টম ল্যাথাম। দলীয় ৬০ রানে ল্যাথাম (৩৫) বিদায় নিলে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। নিকোলস আউট হন ৩০ রান করে। ড্যারিল মিচেল ১৩ ও মাইকেল ব্রেসওয়েল ৬ রান করে আউট হন।
অবশ্য দিনের শেষ ভাগে দারুন ব্যাটিং করে কিউইদের ভরসা হয়ে দাঁড়িয়ে আছেন টম ব্লান্ডেল ও টিম সাউদি। ব্লান্ডেল ২৫ ও সাউদি ২৩ রান করে অপরাজিত আছেন।
এর আগে দিনের শুরুতে ৭ উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। জো রুট ১০১ ও ব্রুক ১৮৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। ব্রুক মাত্র ২ রান যোগ করে আউট হয়ে যান। অধিনায়ক বেন স্টোকস করেছেন ২৭ রান। যদিও একপ্রান্ত আগলে রেখে রুট ফেরেন ১৫৩ রান করে।
এরপর বেন ফোকস শূন্য রানে আউট হন। অবশ্য ব্রড ১৪, ওলি রবিনসন ১৮ ও লিচ ৬ রান করে অপরাজিত থাকলে ইংল্যান্ড প্রথম ইনিংসে বড় পুঁজি পায়। ফলে ইনিংস ঘোষণা করতে দ্বিধা করেননি ইংলিশ অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড- ৪৩৫/৮ ডিঃ (৮৭.১ ওভার) (রুট ১৫৩, ব্রুক ১৮৬, স্টোকস ২৭; হ্যানরি ৪/১০০, ব্রেসওয়েল ২/৫৪)
নিউজিল্যান্ড- ১৩৮/৭ (৪২ ওভার) (ল্যাথাম ৩৫, নিকোলস ৩০, ব্লান্ডেল ২৫*, সাউদি ২৩*; অ্যান্ডারসন ৩/৩৭, লিচ ৩/৪৫)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live