প্রধান কোচের দায়িত্ব নিতে আমেরিকায় যাচ্ছেন আফতাব
সদ্য শেষ হওয়া বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নেওয়ার ইস্যুতে তাকে নিয়ে গুঞ্জন ছিল। তবে এবার দেশের বাইরে সুদূর যুক্তরাষ্ট্রে (আমেরিকা) প্রধান কোচের দায়িত্ব নিয়ে কোচিং করাতে যাচ্ছেন আফতাব। আমেরিকার ঘরোয়া ক্লাব আটলান্টা ফায়ারের হয়ে কাজ করবেন সাবেক এই টাইগার অলরাউন্ডার।
আফতাব বলেন, ‘সম্ভবত পরবর্তী মাসে আমি আমেরিকায় চলে যাচ্ছি। একেবারে নয়, তবে মোটামুটি পরিবার নিয়েই যাচ্ছি। প্রথমে আমেরিকার ক্লাবে যুক্ত হব। ইনশাআল্লাহ এরপর আস্তে আস্তে সেখানকার জাতীয় দল বা অন্য কিছু নিয়ে চিন্তা করব। বাইরে কোচিংয়ের শুরুতে আটলান্টা ফায়ারের হয়ে কাজ করব। আমি যে সামনের মাসে যাব এটা হয়তো অনেকে জানে না। যাওয়ার আগেই সবাইকে জানাব ইনশাআল্লাহ।’
আফতাব আরও বলেন, ‘আটলান্টা ফায়ারের হয়েই সেখানে যাচ্ছি। ওখানে বর্তমানে মাইনর লিগ রয়েছে। সামনের বছর ওরা একটা মেজর লিগ দিবে। ওদের একাডেমি আছে, যা নিয়ে বিভিন্ন প্ল্যান রয়েছে তাদের। এটা মোটামুটি বড় পরিসরের পরিকল্পনা।’
সাবেক এই ক্রিকেটার সদ্য সমাপ্ত বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। জাতীয় দলের সহকারী কোচের সম্ভাব্য তালিকায় তাকে অনেকে রাখলেও শেষ পর্যন্ত আবেদন করেননি আফতাব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live