অনেক দিন পর নিজের স্বভাবসূলভ ব্যাটিং করলেন নাঈম, রান পেলেন নাসিরও
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় উত্তর জোন। ইনিংসের প্রথম বলেই তোফিক খান তুষারকে দুর্দান্ত সূচনা এনে দেন আবু জায়েদ রাহী। গোল্ডেন ডাক দিয়ে মৌসুম শুরু করেন এই ওপেনার।
এরপর দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম এবং মাহমুদুল হাসান জয়ের ৯১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় নর্থ জোন। অবশ্য এই দুইজনই সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। জয়ের ব্যাট থেকে এসেছে ৪২ রান। আর তামিম ফিরেছেন ৪৫ রান করে।
চার নম্বরে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করেছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। কিন্তু ইনিংস বড় করতে পারেননি এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৪৯ বলে ২৪ রান করে সাজঘরে ফিরেছেন। তার ইনিংসে ৩টি চারের মার ছিল।
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ব্যাটিং করেছিলেন নাসির হোসেন। সেই ফর্ম তিনি টেনে এনেছেন বিসিএললেও। ৭৯ বল খেলে ৪৬ রান এসেছে তার ব্যাট থেকে।
বেশিরভাগ ব্যাটারই ভালো শুরু পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি। তবে এদিন একমাত্র ব্যাতিক্রম ছিলেন নাইম। অধিনায়ক হাফ সেঞ্চুরি করে অপরাজিত আছেন। ২০৭ বল খেলে ৭৫ রান করে আপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন তিনি। আরেক প্রান্তে সানজামুল ইসলাম ৭ রান নিয়ে উইকেটে আছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live