মোঃ রাজিব আলী
সাব এডিটর
ইংল্যান্ড নয় বিশ্ব একাদশের বিপক্ষে খেলবে বাংলাদেশ
তবে ইংল্যান্ডের দল দেখে মনে হবে এ যেন ইংল্যান্ড জাতীয় দল নয় বিশ্ব একাদশ। ইংল্যান্ডের ঘোষিত দলে আছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ বংশোদ্ভূত বেশ কয়েক জন ক্রিকেটার। চলুন দেখে নেয়াযাক ভিন্ন দেশের বংশোদ্ভূত ক্রিকেটারদের নাম।
ইংল্যান্ডের স্পিন বিভাগ সমলানো দুই স্পিনার আদিল রশিদ ও মঈন আলী দুজনই পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটার। তারা ইংল্যান্ডের ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপ জেতানোর অন্যতম কান্ডারি। এদিকে আবার তরুন লেগ স্পিনার রেহান আহামেদও পাকিস্তান বংশোদ্ভূত। তিনিও ইংল্যান্ডের স্পিন বিভাগের নির্ভরযোগ্য বোলার হয়ে উঠেছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন তিনি।
ইংল্যান্ডের পেস বিভাগ সামলানো সাকিব মাহমুদ ও জোফ্রা আর্চার দুই জন দুই দেশের। সাকিব মাহমুদ পাকিস্তান বংশোদ্ভূত ও জোফ্রা আর্চার ওয়েস্ট ইন্ডিজ বংশোদ্ভূত। জোফ্রা আর্চারতো ওয়েস্ট ইন্ডিজে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপও খেলেছে।
অন্যদিকে ইংল্যান্ডের ব্যাটিং বিভাগে ঝড় তোলা জেসন রয় ও দাভিদ মালান দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত। আবার অলরাউন্ডার স্যাম কারান জিম্বাবুয়ে বংশোদ্ভূত। স্যাম কারানের বাবা কেভিন কারান খেলতেন জিম্বাবুয়ের হয়ে।
বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের ওয়ানডে ও টি-২০ দল:
ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড, উইল জ্যাকস।
টি-২০ দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডুকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস, মার্ক উড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live